সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভূত তাড়াতে গিয়ে মৃত্যু হল গুণিনের! অভিযোগ, ঝাড়ফুঁক করার জন্য বাড়ি থেকে ডেকে খুন করা হয়েছে। কাঠগড়ায় মথুরাপুর থানার মুকুন্দপুর গ্রামেরই পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার ৩।
মৃতের নাম বাবলু পাহাড়ি। মথুরাপুর থানার মাধবপুরের বাসিন্দা। এলাকায় গুণিন বলে পরিচিত। মৃতের পরিবারের অভিযোগ, মাধবপুর এলাকার বাসিন্দা লক্ষ্মী হালদারে মেয়ে অসুস্থ থাকায় বুধবার সকালে বাবলুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে খবর, দিন কয়েক ধরেই মেয়েটি খেতে পারছিল না। শরীর ভেঙে যাচ্ছিল। আত্মীয়দের ধারণা মেয়েটির শরীরে কোনও আত্মাভর করতে পারে বা ভূতে ধরতে পারে। সেই কারণেই গুণিনকে ডাকা হয়েছিল।
[আরও পড়ুন: ‘দেশের ন্যক্কারজনক ঘটনায় কেন্দ্রের পুরস্কার ফেরাবেন তো?’, শিল্পীদের প্রশ্ন ব্রাত্য বসুর]
পরে লক্ষ্মী হালদারের বাড়ি থেকে বাবলু পাহাড়ির মৃতদেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় মথুরাপুর থানার পুলিশকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৩ জন গ্রেপ্তার হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে সুন্দরবন জেলা পুলিশ জানায়, যাকে ঝাড়ফুঁক করার জন্য গুণিনকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি সেই তরুণীর সঙ্গে দুর্ব্যবহার করে। মেয়েটি চিৎকার করায় ঘরের মধ্যে ঢুকে গুণিনকে ধরে ফেলে পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁকে মারধর করায় মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের প্রতিবাদ, রাজ্য চরুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন দিন্দা]
সর্বশেষ খবর
-
একযুগ পর ভাঙল গেইলের রেকর্ড! ঝড় তুলে টি-২০তে সর্বোচ্চ রানের নজির রাজস্থান তারকার
-
পায়ুদ্বারের খাঁজে সেলুনের কাটা চুল! সাবধান না হলে…
-
নীতীন বার্তার পরই নিচুতলায় কঠোর বিজেপি! শিবির-কর্মসূচির টাকা দিচ্ছে কে, হিসাব চেয়ে নির্দেশ পদ্মে
-
অবশেষে প্রকাশ্যে ফ্লাই দুবাইয়ের ‘হামলাকারী’ পাইলটের পরিচয়! কী উদ্দেশ্য ছিল অভিযুক্তর?
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর