Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Flydubai

অবশেষে প্রকাশ্যে ফ্লাই দুবাইয়ের ‘হামলাকারী’ পাইলটের পরিচয়! কী উদ্দেশ্য ছিল অভিযুক্তর?

ফ্লাই দুবাইয়ের বিমানের ককপিটে হামলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ০৯:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ০৯:২১

options
link
অবশেষে প্রকাশ্যে ফ্লাই দুবাইয়ের ‘হামলাকারী’ পাইলটের পরিচয়! কী উদ্দেশ্য ছিল অভিযুক্তর? zoom
ফ্লাই দুবাই বিমান। ফাইল ছবি।
Advertisement

ফ্লাই দুবাইয়ের বিমানের ককপিটে হামলার নেপথ্যে থাকা পাইলটকে ঘিরে নানা প্রশ্ন জাগছিল। অবশেষে তার অনেকগুলির উত্তর মিলেছে বলে দাবি তদন্তকারীদের। জানা গিয়েছে, তার নাম-ধাম-পরিচয়। সেদিন তার ঠিক কী পরিকল্পনা ছিল তাও নাকি সামনে এসেছে বলেই দাবি।

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্লাই দুবাইয়ের সেই কো-পাইলটকে এর আগে ওমানের বিমান চালানোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তাঁর আদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগের কারণেই এই পদক্ষেপ করা হয়েছিল বলেই জানানো হয়েছে। সৌদি সম্প্রচারমাধ্যম ‘আল-আরাবিয়া’র দেওয়া তথ্যানুসারে, ওই কো-পাইলটের নাম হামাম আল-হামামি এবং তিনি ওমানের নাগরিক। তবে তাঁর উপরে জারি হওয়া নিষেধাজ্ঞার বিষয়টি অন্য দেশ বা বিমান সংস্থার সঙ্গে শেয়ার করা হয়েছিল কি না, তা অস্পষ্ট। দাবি, সে বিমানটি ইজরায়েলে আছড়ে ফেলার মতলব কষেছিল। যা শেষপর্যন্ত ব্যর্থ হয়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। অভিযোগ, ককপিটের ভিতর তাঁর উপর আচমকা হামলা চালায় সহ-পাইলট। যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু উড়ানটি নিরাপদে সৌদির উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল, কে এই হামলাকারী? ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফ্লাইদুবাই বিমানের ককপিটে হামলাকারী ‘ইসলামপন্থী ও উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত’ ছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ওমানি সহ-পাইলটের মগজধোলাইয়ের নেপথ্যে কে বা কারা ছিল। তাও তিনি বলতে পারেননি।  তবে তিনি এটাও বলেন, “নিয়মের ত্রুটির কারণে ওমানি পাইলট ইজরায়েলের ফ্লাইটটি চালাতে পেরেছিলেন। এই নিয়ম সংশোধন করা প্রয়োজন।” বলেন, সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে তদন্তে পুরোপুরি সহায়তা করবে ইজরায়েল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.