এলন মাস্কের (Elon Musk) সঙ্গে তাঁর ব্রেক আপ নিয়ে মুখ খুললেন ধনকুবেরের চার সন্তানের জননী শিভন জিলিস। তিনি জানিয়েছেন, কোনও ইঙ্গিত না দিয়েই সম্পর্কের ইতি টানেন। এতে তিনি গভীর আঘাত পেয়েছিলেন। তবু আজও মাস্কের প্রতি যত্নশীল মনোভাবই পোষণ করেন তিনি। একথা জানিয়ে শিভনের আশা, মাস্ক যৌথভাবেই তাঁদের সন্তানকে লালন-পালন করবেন।
একাধিক বিয়ে ও বিচ্ছেদ হয়েছে মাস্কের। প্রথমে তুলুলা রাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। পরে বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তী সময়ে সঙ্গীতশিল্পী গ্রিমস এবং শিভন জিলিসের সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি। জিলস ছিলেন মাস্কের সংস্থা নিউরোলিঙ্কের একজন আধিকারিক। গত মার্চে চতুর্থ সন্তানের জন্ম দেন তিনি। জিলস প্রথমবার মাস্কের সন্তানের জন্ম দেন ২০২১ সালের নভেম্বরে। সেই সময় যমজ সন্তান স্ট্রাইডার, আজুরের জন্মের কথা সকলকে জানিয়েছিলেন তাঁরা। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁদের তৃতীয় সন্তান আর্কাডিয়ার জন্ম হয়। এবার সামনে এল তাঁদের বিচ্ছেদের খবর।
আরও পড়ুন:
It’s hard to go from in love to let go in a week with no warning, but that’s just how it is sometimes 🤷🏻♀️
I feel happy that I got to show Elon how it feels to be deeply understood, nurtured, and peacefully loved with stability and gentleness. Given the tumultuous nature of his… https://t.co/HAOfjxrIig pic.twitter.com/lgL0GVzD2R
— Shivon Zilis (@shivon) October 2, 2026
সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘গভীর প্রেম থেকে সরে আসাটা কঠিন, কিন্তু মাঝেমধ্যে পরিস্থিতি এমনই হয়।’ দীর্ঘ পোস্টে তিনি এও জানিয়েছেন, মাস্কের নিরাপত্তা, প্রশান্তি ও ভালোবাসার ভারসাম্যপূর্ণ আশ্রয়স্থল হতে তিনি ভালোবাসতেন। তিনি লিখেছে, ‘মনখারাপের সময় ওঁর মুখে হাসি ফুটিয়ে তুলতে পারার আনন্দ ছিল অসামান্য। আমি তোমাকে ভীষণ মিস করব।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ফেডারেল আদালতে সাক্ষ্য দেওয়ার সময় জিলিস তাঁর ও মাস্কের সম্পর্কের জটিল প্রকৃতি তুলে ধরেন। ব্যাখ্যা করেন যে, ২০১৬ সালে একটি সংক্ষিপ্ত প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে সবকিছুর শুরু হয়। এরপর তাঁরা ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী হয়ে ওঠেন। পরে আইভিএফের মাধ্যমে সন্তানদের যৌথভাবে লালন-পালন করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিপদকালে স্বামীকে যোগ্য সঙ্গত স্ত্রীর! স্মিতের সহধর্মিণীর মানসিক দৃঢ়তা প্রশংসিত নেটদুনিয়ায়
-
‘জঙ্গি’ পাইলটকে ছেড়ে দেওয়ার জন্য চাপ! ফ্লাইদুবাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রীদের
-
ভর্তি নেয়নি সরকারি হাসপাতাল! রাস্তাতেই সন্তান প্রসব দলিত তরুণীর, তারপর…
-
শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অভিনেত্রীর জামায় আগুন, তারপর…
-
শিলিগুড়ি টু সিকিম, ভোল বদলাচ্ছে ধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়কের, তৈরি হবে একাধিক টানেল, ব্রিজ!