স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: ফের পাহাড়ে অশান্তির মেঘ! শুরু হল শিক্ষাঙ্গনকে হুমকি-ধমক দিয়ে৷
রাজ্য সরকারের ত্রিভাষা সূত্র মেনে একটি বিষয়ে বাংলা পাঠ্যর প্রস্তাবের বিরুদ্ধে এবার হুমকি দিয়ে পাহাড়ে আবাসিক স্কুলও বন্ধ করে দিল গুরুংবাহিনী৷ মোর্চার হুমকির জেরে দার্জিলিং সেণ্ট পলস, নর্থ পয়েণ্ট, লরেটো, গোথেলস, ডাউহিল-সহ পাহাড়ের নামী বোর্ডিং স্কুলগুলিতেও বৃহস্পতিবার ক্লাস করতে দেওয়া হল না৷ বোর্ডিংয়ে থাকা ছাত্র-ছাত্রীরাও নিজেদের ঘরে বন্ধ রইল৷ শিক্ষক-শিক্ষিকারা স্কুলে এসেও ফিরে গেলেন৷ যদিও গুরুংবাহিনীর হুমকি ও ক্লাস না হওয়া নিয়ে প্রাণের ভয়ে সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মুখে কুলুপ এঁটেছেন৷ অধিকাংশ স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষক মোবাইল ফোন বন্ধ করে দিয়েছেন৷ হুমকি দিয়ে স্কুলগুলি বন্ধ করে দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বোর্ডিং স্কুলের পড়তে যাওয়া ছাত্রদের অভিভাবকরা৷
[কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকা নিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি রাজ্যের]
তবে, পাহাড়ে মোর্চার ডাকা শিক্ষা ধর্মঘটে দার্জিলিংয়ে স্কুল-কলেজ বন্ধ থাকলেও অন্য ছবি মিরিকে৷ পাহাড়ের স্কুলে বাংলা পড়ানো চলবে না, এই দাবি তুলে জিটিএ এলাকায় দু’দিনের শিক্ষা ধর্মঘটের ডাক দিয়েছে মোর্চা৷ বৃহস্পতিবার মোর্চার ডাকা শিক্ষা ধর্মঘটকে উপেক্ষা করে মিরিকে সৌরিনি স্কুল-সহ একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল বলে দাবি প্রশাসনের৷ মিরিকের মহকুমা শাসক অশ্বিনী রাই বলেছেন, “থানা থেকে খোঁজ নিয়েছি৷ সবই স্বাভাবিক আছে৷” উল্লেখ্য, পুরভোটে মিরিক তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে৷
এদিকে, পাহাড়ে মোর্চার ডাকা শিক্ষা ধর্মঘটের বিরোধিতা করে এদিন কার্শিয়াংয়ে মিছিল করে তৃণমূল৷ পাহাড়ে মোর্চা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ তাদের৷ বাংলা পড়ানো নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক জয়সী দাশগুপ্ত৷
সর্বশেষ খবর
-
জীবিত না মৃত! এবার সুপ্রিম নির্দেশে জনসমক্ষে আনা হবে ইমরানকে, কী বলল পাক আদালত?
-
২০২০ সালে ধর্মীয় সভার নামে হাজির আইএসআই কর্তারা! সমাবেশের আড়ালেই পাক চর নিয়োগ নেপালে?
-
‘এবার তলোয়ার চালাব’, শ্রীলঙ্কা ক্রিকেটারদের খোঁচা পন্থের, ‘ভাগ করে খাওয়ার’ পরামর্শ সরফরাজের
-
স্টান্টের সময় মাথায় আঘাতে স্মৃতি উধাও জ্যাসমিনের! কনকাশন কী, কেন এমন হয়?
-
ইমরান ম্যাজিকে ফিকে ‘বাটোয়ারা ১৯৪৭’, তবুও সানিকেই সমর্থন, ভূয়সী প্রশংসা হেমার