Guru Purnima

মন্মথপুর প্রণব মন্দিরে সাড়ম্বরে পালিত গুরুপূর্ণিমা, ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো

ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৬:২১

options
link
মন্মথপুর প্রণব মন্দিরে সাড়ম্বরে পালিত গুরুপূর্ণিমা, ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো
এই অনুষ্ঠানে স্বামী প্রণবানন্দজী মহারাজের ভাবধারা নিয়ে আলোচনা হয়।

পবিত্র শ্রী শ্রী গুরুপূর্ণিমা তিথি উপলক্ষ্যে মন্মথপুর প্রণব মন্দিরে অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল গুরুপূর্ণিমা উৎসব। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

Advertisement
Guru Purnima Celebrated with Grandeur at Manmathapur Pranab Mandir
গুরুপূর্ণিমা উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরে ভক্ত সমাগম। নিজস্ব ছবি।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল, মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা গুরুদের প্রতি পরম শ্রদ্ধার সঙ্গে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। মন্দিরে বিভিন্ন সময় আগত সঙ্ঘের পরম্পরাগতভাবে পরমপূজ্য গুরুর সান্নিধ্যে যারা সাধন দীক্ষা নিয়েছেন, তারা গুরুর প্রতিকৃতির সামনে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এছাড়া সাতজন প্রবীণ শিক্ষা গুরুকে সম্মান নিবেদন করা হয় মন্দিরের পক্ষ থেকে। ভক্ত ও শিষ্যদের জীবনে শ্রী শ্রী গুরুদেবের আধ্যাত্মিক প্রভাবের বিষয়ে আলোচনা করা হয়। পরম শ্রদ্ধার সঙ্গে নিজেদের গুরুকে প্রণাম করেন সকলে।

Advertisement

মন্মথপুর শিক্ষাভবন হাইস্কুল এবং কুমারপুর-জহরপুর কানাইলাল বিদ্যানিকেতন (মাধ্যমিক)-এর পড়ুয়াদের মধ্যে স্বামী প্রণবানন্দজী মহারাজের ভাবধারা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষা গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করার মহতী উদ্যোগ নেওয়া হয়। মন্দিরের পক্ষ থেকে সমস্ত শিক্ষক -শিক্ষিকাকে বরণ করে নেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষ জানান, “গুরুকৃপাই সাধনার মূল ভিত্তি। আজকের এই শুভ তিথিতে প্রত্যেক ভক্ত নিজের গুরুদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবসেবায় নিজেদের আত্মনিয়োগ করবে। তাঁদের সঠিক পথ দেখানোই আমাদের প্রধান অঙ্গীকার।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.