Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Ausgram Coal smuggled

উপরে টমেটো, ভিতরে কয়লার চাঁই! আউশগ্রামে ম্যাটাডোর উলটে যেতেই পাচারচক্রের পর্দাফাঁস

গোবিন্দপুরের কাছে ম্যাটাডোরের সামনের একটি চাকা ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। ম্যাটাডোর উলটে যেতেই সবজির ক্রেটগুলি ছিটকে পড়ে রাস্তায়।

ধীমান রায়
ধীমান রায়

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৫:১৯

link
ধীমান রায়
ধীমান রায়

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৫:১৯

options
link
উপরে টমেটো, ভিতরে কয়লার চাঁই! আউশগ্রামে ম্যাটাডোর উলটে যেতেই পাচারচক্রের পর্দাফাঁস zoom
পুলিশের চোখে ধুলো দিতে কয়লার উপর সাজানো ছিল থরে থরে সবজির ক্রেট। নিজস্ব ছবি।
Advertisement

টমেটোর আড়ালে কয়লাপাচার। ম্যাটাডোর উল্টে যেতেই পর্দাফাঁস! জানা গিয়েছে, একটি ম্যাটাডোরে কয়লা বোঝাই করে বেআইনিভাবে পাচার করা হচ্ছিল। পুলিশের চোখে ধুলো দিতে ওই কয়লার উপর সাজানো ছিল থরে থরে সবজির ক্রেট। তাতে বোঝাই করা ছিল টমেটো। দেখলে যে কেউ ভাববেন সাত সকালে সবজি নিয়ে যাওয়া হচ্ছে বাজারে।

অভিনব কায়দায় কয়লা পাচার করতে গিয়ে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় ম্যাটাডোর। বুধবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে আউশগ্রামের গোবিন্দপুরে। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে গুসকরা ফাঁড়ির পুলিশ। তবে ততক্ষণে গাড়ি ফেলে চম্পট দিয়েছে চালক ও খালাসি। পুলিশ ওই গাড়ি সহ কয়লা আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে ওই ম্যাটাডোরটি গুসকরার দিকে যাচ্ছিল। গোবিন্দপুরের কাছে ম্যাটাডোরের সামনের একটি চাকা ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। ম্যাটাডোর উলটে যেতেই সবজির ক্রেটগুলি ছিটকে পড়ে রাস্তায়। এরপরই ঝুলি থেকে বেড়িয়ে পড়ে বিড়াল থুরি কয়লা। যার উপরে থরে থরে সাজানো ছিল টমেটোর ক্রেট। স্থানীয় বাসিন্দারা দেখেই খবর দেয় পুলিশে। এরপর দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করতে নিয়ে আসা হয় ক্রেন। তবে চালক ও খালাসির হদিশ পায়নি পুলিশ। এই কয়লা কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তা জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.