বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: অনুকরণ শিশুদের স্বভাব। বড়দের হাবভাব, কথা বলার ভঙ্গিমা হামেশাই নকল করে থাকে তারা। আর এই স্বভাবের মাশুল দিতে হল নদিয়ার এক খুদেকে। বৌদির আত্মহত্যার অনুকরণ করতে গিয়ে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্রীর। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) তাহেরপুর।
নদিয়ার তাহেরপুরের দেবীপুর গেটপাড়ার বাসিন্দা ওই কিশোরী। নাম দীপ্তি মণ্ডল। মা ও বোনের সঙ্গে থাকত সে। বাবা কর্মসূত্রে থাকেন ঝাড়খণ্ডে (Jharkhand)। জানা গিয়েছে, মাস খানেক আগে ওই কিশোরীর এক বৌদি আত্মঘাতী হয়েছেন। সেই থেকেই কারণে অকারণে বৌদির মতো করে আত্মঘাতী হবে বলত দীপ্তি। একাধিকবার মা তাকে বোঝায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ছাগল রাখার ঘর থেকে উদ্ধার হয় কিশোরীর ঝুলন্ত দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে।
[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই বিয়েতে নারাজ পুলিশকর্মী]
মৃতার মায়ের দাবি, বৌদির আত্মহত্যার বিষয়টা মেনে নিতে পারেনি কিশোরী। প্রায়ই ওই বিষয়ে কথা বলত সে। মাঝে মাঝে আত্মহত্যা করার কথাও বলত। বৌদিকে অনুকরণ করতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি। অন্যদিকে জানা গিয়েছে, এদিন সকালে ব্রাশ করা নিয়ে বোনের সঙ্গে অশান্তি হয়েছিল দীপ্তির। যার জেরে সামান্য বকুনিও খেয়েছিল সে। সেই অভিমানেও ওই পড়ুয়া আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে অনুমান।
[আরও পড়ুন: ‘ভূতুড়ে’ ছাত্রের নামে কেন্দ্রীয় স্কলারশিপ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জালিয়াতি চক্র ফাঁস]
সর্বশেষ খবর
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ