রেল বোর্ডের চেয়ারম্যান যেতেই আবার অনাচার শুরু স্টেশনগুলিতে

টিকিট কাউন্টারগুলিতে আবার দালালদের দৌরাত্ম্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১১:৫৪

options
link
রেল বোর্ডের চেয়ারম্যান যেতেই আবার অনাচার শুরু স্টেশনগুলিতে

সুব্রত বিশ্বাস: ‘বামুন গেল ঘর লাঙ্গল তুলে ধর।’ এমনই নীতি রেলের কাজকর্মে। সোমবার রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিন লোহানি কলকাতা ছাড়ার আগে যে বিষয়গুলির উপর বাড়তি নজর দিতে বলেন, মঙ্গলবার তার থেকেই চোখ ফিরিয়ে নেয় রেল। অপেক্ষা ছিল লোহানি যাওয়ার। বিভিন্ন স্টেশন থেকে হকার ও তাঁদের নির্মিত কাঠামো ভেঙেছিল রেল। চেয়ারম্যান রাজধানী এক্সপ্রেসে চড়ার পরই আবার স্টেশনগুলি হকারদের দখলে চলে যায়।

Advertisement

[১০ মার্চ থেকে চালু এসি লোকাল ট্রেন, একই থাকছে ভাড়া]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লোহানির নির্দেশ ছিল, হকাররা যেন যাত্রীদের চলাচলের অসুবিধা করে আবার না বসে পড়ে। এটা দেখতে হবে। সোমবার বিকেল থেকে আবার বিভিন্ন স্টেশনে এই দৌরাত্ম্য শুরু হয়। বালিগঞ্জ স্টেশনে আবার হকার বসে যাওয়ায় কথা চেয়ারম্যানকে টুইট করে জানান যাত্রীরাই। এর পর বোর্ডের নির্দেশে মঙ্গলবার থেকেই আবার সরগরম হয়ে ওঠে বালিগঞ্জ স্টেশন। হাওড়া থেকে বর্ধমান, যে সব স্টেশনগুলি থেকে হকারদের দোকান ভাঙা হয়েছিল, সোমবার রাত থেকেই আবার তা বসে যায়। যাত্রীদের হয়রানি রুখতে রিজার্ভেশন কাউন্টারগুলিতে সিসিটিভি তাড়াতাড়ি বসানোর নির্দেশের পর মঙ্গলবার নিউ ও ওল্ড কয়লাঘাট, রবীন্দ্রসদন, হাওড়া, চৌরঙ্গী, বড়বাজার, শ্যামবাজার, কর্নওয়ালিস স্ট্রিটের কাউন্টারগুলিতে এদিন আবার দালালদের দৌরাত্ম্য দেখা যায়।

Advertisement

এসি তৎকালে সকাল ১০টা থেকে ও স্লিপার তৎকালে ১১টা থেকে দালালদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রিজার্ভেশন ক্লার্কদের সহযোগিতায় সব টিকিটই চলে যাচ্ছে দালাদের হাতে। আর এজেন্টের মাধ্যমে তা বাজারে বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। সাঁতরাগাছি থেকেও চেয়ারম্যানকে টুইটে জানানো হয়, লাইন পারাপার করা যাত্রীদের ধরে তাঁদের কাছ থেকে মোটা টাকা জরিমানার নামে আদায় করে জিআরপি। ভোর চারটে থেকে সাতটা, এই সময়ে দূরপাল্লার ট্রেনগুলি থেকে নামা যাত্রীদের এই হয়রানির খপ্পরে পড়তে হচ্ছে। খোয়াতে হচ্ছে টাকা। বালিতে এই ধরপাকড়কে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে কিছুদিন আগেই। আবার এই অত্যাচার বেড়ে গিয়েছে। সাঁতরাগাছিতে যাত্রীদের ধরে মারধরও করছে জিআরপি বলে টুইটে অভিযোগ করেন যাত্রীরা। ৪ মার্চ থেকে রেলের নিরাপত্তা সপ্তাহ শুরু হলেও ওয়াগনে ওভারলোড করে পণ্য পরিবহন হচ্ছে। এতে ওয়াগনের ক্ষতির পাশাপাশি লাইনের চরম ক্ষতি হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার সম্ভবনা।

[নিউটাউনের রাস্তায় গরু-ছাগলের ‘নো এন্ট্রি’, বিধানসভায় নয়া বিল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.