চলছে উচ্চ মাধ্যমিক। দ্বিতীয় দিনে পরীক্ষা দিয়ে এসে মোবাইল নিয়েই ব্যস্ত ছিলেন তরুণী। ফোন রেখে পড়াশোনায় মন দিতে বলেন অভিভাবকরা। তাতেই গলায় ফাঁস দিয়ে ‘আত্মঘাতী’ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী! শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারিতে।
আরও পড়ুন:
মৃত পড়ুয়ার নাম রুকসানা খাতুন। বয়স ১৯ বছর। তিনি মেমারির তাতারপুরের বাসিন্দা। তিনি এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পরীক্ষার শুক্রবার দ্বিতীয় দিন ছিল। গতকাল স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিলেন রুকসনা। তবে মোবাইল ঘাটতে শুরু করেন তিনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও মোবাইল দেখা বন্ধ করেননি তরুণী। পরিবার সূত্রে খবর, তা দেখে রুকসানাকে বকেন তাঁর মা। মোবাইল ছেড়ে পড়াশোনা করতে বলেন। পরিবারের বক্তব্য, এরপরই তিনি কিছুটা মনমরা হয়ে পড়েন ছাত্রী। নিজের ঘরে চলে যান তরুণী। মাকে জানান যে তাঁর ভালো লাগছে না, বিশ্রাম নিতে চান। তাঁকে বিরক্ত করেনি পরিবার।
এরপর সকালেও দীর্ঘক্ষণ সাড়া শব্দ পায়নি পরিবারের সদস্যরা। ঘরে গিয়ে রুকসানাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন অভিভাবকরা। তাঁকে তড়িঘড়ি মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর যায় স্থানীয় থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’, সুকান্তকে নিশানা করে শোকজ গঙ্গারামপুরের বিধায়ক
-
বারাসত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ‘জঙ্গিপনা’, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের
-
সুযোগ পেয়েও এশিয়াডে খেলতে পারবেন না ভারতের সব অ্যাথলিট-সাপোর্ট স্টাফ! জাপানের সিদ্ধান্তে প্রশ্ন
-
বাস পিছু প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি ‘বিএমএসের’, ‘কাউকে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর মন্ত্রীর
-
রংপুরে খুন হিন্দু পরিবারের ৪ সদস্য, বাংলাদেশে ছয় মাসে ১৮ ‘মাস কিলিং’, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা