বর্ষা এলেই ডুবে যায় হাওড়া শহর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর হাওড়া শহরের নিকাশি (Drainage System ) নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করলে হাওড়া পুরসভা। একটি বেসরকারি সংস্থা ও কেএমডিএ-কে দিয়ে হাওড়া শহরের নিকাশি সংস্কারের কাজ করানোর পরিকল্পনা করা হয়েছে। এই নিয়ে মঙ্গলবার বিকেলে হাওড়া পুরসভায় পুর কমিশনার-সহ পুর আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন বিজেপির তিন বিধায়ক। তাঁরা হলেন উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ ও বালির বিধায়ক সঞ্জয় সিং। প্রায় ৪৭০০ কোটি টাকা ব্য়য়ে এই প্রকল্পের কাজ হবে। এই টাকার ৭০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার ও বাকি ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি করা হয়েছে।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে উত্তর হাওড়ার (Howrah) বিধায়ক উমেশ রাই বলেন, “হাওড়া শহরের কোথায় নিকাশির সমস্যা রয়েছে? কীভাবে মাস্টারপ্ল্যান তৈরি করে এই সমস্যার সমাধান করা হবে তা নিয়ে পুর কমিশনার-সহ পুরসভার পদস্থ আধিকারিকদের সঙ্গে আমাদের তিন বিধায়কের আলোচনা হয়েছে। আমরা বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানাব। আমাদের সরকারের প্রথম বাজেটেই যাতে এই মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকারের দেওয়া টাকার অংশ বরাদ্দ হয়ে যায় তা আমরা চেষ্টা করব।”
অন্যদিকে এদিন বিজেপির এই তিন বিধায়ক হাওড়া জেলা হাসপাতালের উন্নয়ন নিয়েও হাসপাতালে একটি বৈঠক করেন। সেখানে হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। তিন বিধায়কই এদিন হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, হাওড়া জেলা হাসপাতালকে আগামীদিনে যাতে মাল্টিস্পেশালিটি হাসপাতালে পরিণত করা যায় সে ব্যাপারে তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির সঙ্গে আলোচনা করবেন। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসকের সংখ্যা বাড়ানো এমনকী এখানকার পার্কিং নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডেঙ্গুতে হাসপাতালে স্বরা ভাস্কর, জ্বর কমার পরেই কেন বাড়ে বিপদ? কোন লক্ষণে সতর্ক হবেন
-
ফের এনকাউন্টার যোগীরাজ্যে, পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত
-
অ্যাকশনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শমীক, এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি
-
চা-চক্রের গভীর ব্যঞ্জনা, উষ্ণ জীবনবোধের পানীয়
-
‘এত চুরি করেছেন, চোর শুনতেই হবে!’ মমতার হেনস্তাকে ‘জনরোষ’ বললেন মুখ্যমন্ত্রী