বর্ষবরণে হরেক আয়োজন, দিঘা যেন স্বপ্নপূরণের মৌতাত

হোটেলে ঠাঁই নাই, আগ্রহ এতটুকু কমেনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৭, ০৮:৩১

options
link
বর্ষবরণে হরেক আয়োজন, দিঘা যেন স্বপ্নপূরণের মৌতাত
ফাইল ছবি

রঞ্জন মহাপাত্র, দিঘা: বড়দিনে দিঘা বুঝিয়ে দিয়েছিল কেন এখনও ভিড় টানায় সবার আগে সৈকত শহর। প্রায় পাঁচ লক্ষ পর্যটক ক্রিসমাসে এসেছিলেন দিঘায়। নিউ ইয়ারে সংখ্যাটা আরও বাড়তে পারে। নতুন বছরকে স্বাগত জানাতে মোহনায় বিনোদনের পসারের অভাব নেই।

Advertisement

DIGHA YEAR END 2

Advertisement

[বিজেপিতে ভারতী ঘোষ? যোগ দিতে চেয়ে মুকুলকে চিঠি]

Advertisement

দিঘার পাশাপাশি সেজেছে মন্দারমণি ও শংকরপুর। বাহারি আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে অধিকাংশ হোটেল। এমনকি সৈকতপাড়ের অধিকাংশ হোটেলে বর্ষবরণের জন্যে রাখা হয়েছে ভিন্ন ধরনের অনুষ্ঠান। থাকছে ডিজে। তাছাড়া নতুন দিঘায় লাফিয়েস্তা আয়োজিত উইন্টার কার্নিভ্যালে এদিনের বর্ষবরণ অনুষ্ঠানে থাকছেন সঙ্গীত শিল্পী অনুপম রায়। থাকছে ডিজে জুলিয়া বিলস, রেড কার্পেট এবং ফ্যাশান শো-র আয়োজন করা হয়েছে। আর এসবের টানে শুক্রবার বিকেল থেকে পর্যটকের ভিড় বাড়তে শুরু করে দিঘায়। নিউ দিঘা থেকে ওল্ড দিঘা, অমরাবতি পার্ক, রোপওয়ে, সায়েন্স সেন্টার এবং কাজলাদিঘির পার্কে ভিড় জমে ওঠে। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের সদস্য দেবব্রত দাস জানান, বর্ষবরণকে কেন্দ্র করে দিঘায় পর্যটকদের ঢল নেমেছে। তাদের নিরাপত্তার জন্যে রয়েছে বাড়তি পুলিশি ব্যবস্থা।

DIGHA YEAR END 1

[ফের মোদির রাজ্যে আক্রান্ত বাঙালি শ্রমিক, পালিয়ে এসে রক্ষা]

ছুটির মরশুমে পর্যটকদের কাছে বাড়তি পাওনা হয়ে দাঁড়িয়েছে দিঘায় আয়োজিত উইন্টার কার্নিভ্যাল। এর ফলে পর্যটকের কৌতুহল বেড়েছে। এই সুযোগে শুরু হয়েছে হোটেল ব্যবসায় কালোবাজারি। পর্যটকদের বিপাকে ফেলতে কৃত্রিমভাবে ভাড়া বাড়ানো হচ্ছে বলে অভিযোগ। তার ফলে অধিকাংশ হোটেল ব্যবসায়ী ঘর নেই বলে বুকিং বন্ধ করে দিয়েছেন। এরফলে বিপাকে পড়েছেন বহু মানুষ। পর্যটক টানতে যখন সরকারিভাবে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন হোটেল ব্যবসায়ীদের একাংশের পর্যটকদের ঠকানোর কারবার নিয়ে সরব হয়েছে পর্যটকরা। তাদের বক্তব্য, আচমকা অনলাইন বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছকে ৫০০ টাকার ঘর ২০০০ টাকা চাওয়া হচ্ছে। কালোবাজারি রুখতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন পর্যটকরা।

[নতুন দল গড়ে রাজনীতিতে পা, ঘোষণা রজনীকান্তের]

হোটেল নিয়ে অভাব-অভিযোগ রয়েইছে। বিরক্তি ভুলে যারা জলে নেমে পড়েছেন তাদের পায় কে। সপ্তাহান্তে শনি ও রবিবার ছুটি। তারসঙ্গে থার্টি ফার্স্ট ভ্রমণপিপাসু বাঙালির কাছে উপরি পাওনা হয়ে দাঁড়িয়েছে। সৈকতের ধারে নানান খাবার খেয়ে রাত জাগার কাউন্টডাউন শুরু হয়েছে। আর যারা হোটেল পাননি, তারা এত সহজে বাড়ি যাওয়ার বান্দা নেই। হইহল্লা করে রাত কাটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.