৩ অক্টোবর যুবভারতীতে মেগা ম্যাচ। ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। ফেডারেশনের তরফে জোরকদমে তার প্রস্তুতি চলছে। তার আগে ফের ফেডারেশনের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে একের পর এক প্রশ্ন তুললেন তিনি।
জানা গিয়েছে, কলকাতায় ব্রাজিল ম্যাচ আয়োজন করতে ৬০-৭০ কোটি টাকা খরচ পড়তে পারে। ব্রাজিলের পর্যবেক্ষকরা যুবভারতী পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করে গিয়েছে। এদিকে আইএসএল কবে শুরু হবে, এই নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য নেই। ব্রাজিল ম্যাচ আয়োজনের জন্য নাকি আইএসএল শুরু পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সুর চড়ালেন ‘পাহাড়ি বিছে’। বাইচুংয়ের প্রশ্ন, ব্রাজিল ফুটবল সংস্থা থেকে এআইএফএফের অ্যাকাউন্টে যে অর্থ আসার কথা বলা হয়েছিল, তা কি ইতিমধ্যেই এসেছে? এসে থাকলে, কত টাকা এসেছে? সেই টাকা ভবিষ্যতে কে কীভাবে এআইএফএফকে ফেরত দেবে?
আরও পড়ুন:
দিন সাতেক আগে এই বাইচুংই বলেছিলেন, “ব্রাজিল ম্যাচ বয়কট করা উচিত। তাতে একটা বার্তা যাবে। পরে এই ধরনের ম্যাচ আয়োজন করতে ফেডারেশন দু’বার ভাববে।” আর এবার ব্রাজিল ম্যাচ নিয়ে যেমন বিস্ফোরক তিনি, তেমনই বিশ্বকাপের টিকিট নিয়ে সরব তিনি। মেন ইন ব্লু-র প্রাক্তন অধিনায়কের প্রশ্ন, ফিফা এআইএফএফকে কতগুলি টিকিট বিনামূল্যে দিয়েছিল? ফেডারেশন নিজে কতগুলি টিকিট কিনেছিল? সেই টিকিটগুলি কাদের দেওয়া হয়েছিল? বিনামূল্যে দেওয়া হয়েছিল, না কি বিক্রি করা হয়েছিল? বাইচুংয়ের বক্তব্য, ‘টিকিটের পুরো হিসাবটা যদি পাওয়া যায়।’ অর্থাৎ কোনওরকম ধোঁয়াশা না রেখে টিকিট নিয়ে আর্থিক লেনদেনের সম্পূর্ণ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়। ভারতীয় মহিলা দলের ফুটবলারদের দৈনিক ভাতা নিয়ে। বাইচুংয়ের কাছে খবর এসেছে, দলের কয়েকজন খেলোয়াড় এখনও তাঁদের প্রাপ্য দৈনিক ভাতা পাননি। সত্যিই কি টাকা বকেয়া রয়েছে? থাকলে কবে সেই পাওনা মেটানো হবে? চিঠিতে এআইএফএফের কাছে তারও জবাব চেয়েছেন তিনি। এই তিন প্রশ্নে নিঃসন্দেহে চাপে পড়বে ফেডারেশন। এখন দেখার, তাঁর তোলা প্রশ্নের কী জবাব দেয় এআইএফএফ। এদিন সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে, ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রীরা। সেক্ষেত্রে মুখোমুখি হতে পারেন কল্যাণ-বাইচুং।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ছেলের সঙ্গে একই কুঠুরিতে বন্দি নির্মল! সময় কাটছে কীভাবে?
-
‘খেলাচ্ছলে’ জোড়া উইকেট, ঈশানদের চমক দিয়ে কীভাবে বল হাতেও সফল? রহস্য ফাঁস বৈভবের
-
খাড়গের সভাস্থলে ‘শুদ্ধিকরণ’, ২০ দিন ঘুম ভাঙল রাহুলের, দলিতের অপমানে সুবিচার দাবি
-
ডেঙ্গু নির্মূলের লক্ষ্যে ‘স্পেশাল ড্রাইভে’ অগ্নিমিত্রা, এসপ্ল্যানেড থেকে পুরনিগম ও মেট্রোর যৌথ অভিযান
-
‘শেখের বেটি আয়তাছে’, হাসিনার সমর্থনে স্লোগান-মিছিল, চট্টগ্রাম থেকে ধৃত ২