ব্রতদীপ ভট্টাচার্য: এবার শহরের মতো প্রতিটি গ্রামেও ইন্টারনেটের সুযোগ-সুবিধা পাবেন ছাত্র-ছাত্রীরা৷ রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি ব্লকে তৈরি হচ্ছে আই লাইব্রেরি৷ আগামী এক বছরের মধ্যে সব ব্লকে আই লাইব্রেরি পরিষেবা চালু হয়ে যাবে বলে জানা যাচ্ছে৷ মেধা ও প্রতিভায় শহরের সঙ্গে টেক্কা দিচ্ছে গ্রামবাংলা৷ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা জয়েন্ট, প্রতিটি ক্ষেত্রেই শহরের সঙ্গে গ্রামের লড়াই চলছে সেয়ানে সেয়ানে৷ তবে এই অনলাইনের যুগে রাজ্যের সর্বত্র ইন্টারনেট পরিষেবা না পৌঁছনোর কারণে এক ধাপ পিছিয়ে পড়েছে গ্রাম৷ সেই অভাব মেটাতেই এবার রাজ্যের প্রতিটি ব্লকে আই লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের এসসি, এসটি ও অনগ্রসর শ্রেণির অর্থ এবং উন্নয়ন নিগম৷
কী থাকবে এই আই লাইব্রেরিতে? নিগমের তরফ থেকে জানা যায়, আই লাইব্রেরির পুরো নাম ইনফো লাইব্রেরি৷ তবে নাম লাইব্রেরি হলেও কোনও বই থাকবে না এখানে৷ প্রতিটি আই লাইব্রেরিতে থাকবে কয়েকটি কম্পিউটার ও ব্রডব্যান্ড কানেকশন৷ যার মাধ্যমে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন ছাত্র-ছাত্রীরা৷
সম্প্রতিকালে বিভিন্ন সরকারি অথবা বেসরকারি পরীক্ষায় অনলাইন ফর্ম ফিলআপ করার জন্য গ্রাম থেকে শহরে ছুটতে হয় ছাত্র-ছাত্রীদের৷ প্রত্যেক ব্লকে আই লাইব্রেরি হওয়ার ফলে, গ্রামে বসেই অনলাইনে এইসব কাজকর্ম করতে পারবেন তাঁরা৷ ছাত্র-ছাত্রীরাদের যে কোনও সমস্যা সমাধানের জন্য প্রতিটি আই লাইব্রেরিতে একজন করে হেল্পার থাকবেন৷ প্রতি ব্লকে আই লাইব্রেরি হওয়ার ফলে রাজ্যের প্রত্যন্ত গ্রামের ছাত্র-ছাত্রীরাও হাতের মুঠোয় পেয়ে পৃথিবীকে৷ এস সি, এসটি ও অনগ্রসর শ্রেণির অর্থ এবং উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস জানান, পরীক্ষামূলকভাবে রাজ্যের বারোটি ব্লকে এই আই লাইব্রেরি চালু করা হয়েছিল৷ যার মধ্যে দশটি উত্তরবঙ্গে এবং বাকি দু’টি উত্তর ২৪ পরগনার বাগদা ও বনগাঁয়৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশে দুর্গাপুজোয় টানা ৫ দিনের ছুটি, সংখ্যালঘু আবেগ মেরামতে অনুদানও বাড়ালেন তারেক
-
রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উথ্থাপন! ‘নির্লজ্জ’ এর্দোগানকে কড়া জবাব ভারতের
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী