শান্তনু কর, জলপাইগুড়ি: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। তার দুদিনের মাথায় সুবিচার পেল জলপাইগুড়ির ধূপগুড়ির নাবালিকা। তার কাকাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির পকসো আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা দোষীর। নাবালিকাকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার জন্য লিগাল এড সার্ভিসকে নির্দেশ দিয়েছেন বিচারক।
ঘটনা গত ২০২১ সালের। ধূপগুড়ির বাসিন্দা নাবালিকা তার কাকার যৌন লালসার শিকার হয়। তাকে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। মুখ বন্ধ রাখার জন্য ভয় দেখানোও হয় নাবালিকাকে। যদিও কয়েকদিনের মধ্যে ঘটনা জানাজানি হয়। ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তড়িঘড়ি নাবালিকার কাকাকে গ্রেপ্তার করে পুলিশ। বছর তিনেক ধরে চলে শুনানি।
মোট ৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সবদিক খতিয়ে দেখে অভিযুক্ত কাকাকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার জলপাইগুড়ি পকসো আদালত দোষীর আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়। এছাড়া দোষীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং নাবালিকার পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার জন্য লিগাল এড সার্ভিসকে নির্দেশ দেন বিচারক। চার বছর পর সুবিচার পেয়ে খুশি নাবালিকার পরিবারের লোকজন।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার