খড়দহে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় পুলিশের জালে এক

বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৫, ২০১৯, ১৭:২১

options
link
খড়দহে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় পুলিশের জালে এক
ছবি: প্রতীকী

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: উত্তর ২৪ পরগনার খড়দহে গণধর্ষণের ঘটনায় অবশেষে একজনকে গ্রেপ্তার করল বারাকপুর কমিশনারেটের পুলিশ। ধৃত ব্যক্তির নাম আশিস বিশ্বাস ওরফে বাবু। পেশায় ইলেকট্রিশিয়ান। ঘটনার সঙ্গে আশিসের যোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ। যেহেতু এটি গণধর্ষণের ঘটনা তাই বাকিদের খোঁজ পেতে আশিসকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

[পেট্রাপোল সীমান্তে উদ্ধার ১৪টি সোনার বিস্কুট, ধৃত পাচারকারী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার রাতের এই ঘটনার পর থেকেই পুলিশের উপর চাপ বাড়ছিল। বুধবার রাতে পাতুলিয়া পঞ্চায়েতের শিবমন্দির অঞ্চলের বাসিন্দা ওই মহিলা ছেলেকে প্রাইভেট টিউশনে পৌঁছে দিতে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় শিবমন্দিরের কাছে ফাঁকা রাস্তায় দুই দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। নির্যাতিতা পুলিশকে জানান, এক জন তাঁর মুখ চেপে ধরেছিল। অন্যজন, টেনে হিঁচড়ে নিয়ে যায় একটি নির্মীয়মাণ বাড়ির লাগোয়া ঝোপের আড়ালে, যেখানে আরও দু’জন দাঁড়িয়ে ছিল। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয় বলে মহিলার অভিযোগ। পুলিশকে দেওয়া বয়ানে তিনি আরও জানিয়েছেন, চার দুষ্কৃতীরই মুখ বাঁধা ছিল রুমালে। একজনের হাতে লাঠিও দেখেছিলেন। নির্যাতিতার দাবি, অকথ্য শারীরিক নিগ্রহ ও ধর্ষণের যন্ত্রণায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে কোনও মতে কাছাকাছি এক বাড়িতে গিয়ে সাহায্য চান। ওই বাড়ির লোক তাঁর পরিবারকে খবর দেয়। পরিজনেরা এসে বিধ্বস্ত বধূকে ভর্তি নিয়ে যান পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। মহিলার স্বামী রাতেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.