Tarapith

লক্ষ্মীবারেই কৌশিকী অমবস্যা! তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে রইল সমস্ত খুঁটিনাটি

কৌশিকী অমাবস্যার নিরাপত্তায় তারাপীঠে মোতায়েন করা হয়েছে চার হাজারেরও বেশি পুলিশ আধিকারিক ও কর্মী।

বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২১:৩০

options
link
লক্ষ্মীবারেই কৌশিকী অমবস্যা! তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে রইল সমস্ত খুঁটিনাটি
ফুলের মালায় সেজে উঠেছেন মা তারা।

রাত পোহালেই কৌশিকী অমবস্যা। ইতিমধ্যে আলোর মালায় সেজে উঠেছে তারাপীঠ। ভিড় বাড়তে শুরু করেছে ভক্তদেরও। বিপুল ভিড় সামলাতে ইতিমধ্যে একাধিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বীরভূম জেলা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যাতেই জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ তারাপীঠের যান চলাচল, পার্কিং, দর্শনার্থীদের প্রবেশপথ-সহ বিভিন্ন পরিষেবা সংক্রান্ত বিশেষ রুট ম্যাপ প্রকাশ করেছেন। চালু করা হয়েছে বিশেষ অ্যাপও। যাতে পুণ্যার্থীদের কাছে সহজেই পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়।

Advertisement

৫০০ টাকার ভিআইপি টিকিটধারীদের জন্য থাকছে বিশেষ প্রবেশের ব্যবস্থা থাকছে। তবে সাধারণ ও ভিআইপি—উভয় দর্শনার্থীরই মূল প্রবেশ ২ নম্বর গেট দিয়ে হবে।

জানা গিয়েছে, তারাপীঠের বিভিন্ন পুলিশ ক্যাম্পে থাকা বারকোড স্ক্যান করলেই মোবাইলে ওই রুট ম্যাপ দেখতে পারবেন দর্শনার্থীরা। কোথায় গাড়ি পার্ক করতে হবে, কোন রাস্তা নো-এন্ট্রি, সাধারণ দর্শনার্থীদের প্রবেশপথ এবং ভিআইপি প্রবেশের ব্যবস্থা কোথায়—সমস্ত তথ্যই এই ম্যাপের মাধ্যমে জানা যাবে। এদিকে কৌশিকী অমাবস্যার নিরাপত্তায় তারাপীঠে মোতায়েন করা হয়েছে চার হাজারেরও বেশি পুলিশ আধিকারিক ও কর্মী। পরিস্থিতি নজরদারির জন্য খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি স্পেশাল টেকনিক্যাল টিম, বিপুল সংখ্যক সিসিটিভি, ফেস রিকগনিশন ক্যামেরা, বিপর্যয় মোকাবিলা দল, ২৬টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, ওয়াচ টাওয়ার এবং ড্রপ গেটের ব্যবস্থা রাখা হয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, আজ বুধবার সকাল থেকেই তারাপীঠমুখী রাস্তায় নো-এন্ট্রি কার্যকর হয়েছে। রামপুরহাটের মুনসুভা মোড় থেকে তারাপীঠের দিকে ভারী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ থাকবে। নির্দিষ্ট সংখ্যক মিনি বাস ও ই-রিকশাকে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি বীরচন্দ্রপুর ও মল্লারপুর দিক থেকেও গাড়ি চলাচলে বিধিনিষেধ রয়েছে। যানজট এড়াতে রাস্তার উপর গাড়ি না রেখে নির্দিষ্ট পার্কিং জোনে গাড়ি রাখার আবেদন জানিয়েছে পুলিশ। মন্দিরের সামনে জুতো না খুলে সোনার বাংলা মোড় সংলগ্ন নির্দিষ্ট স্থানে জুতো রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

অন্যদিকে ৫০০ টাকার ভিআইপি টিকিটধারীদের জন্য থাকছে বিশেষ প্রবেশের ব্যবস্থা থাকছে। তবে সাধারণ ও ভিআইপি—উভয় দর্শনার্থীরই মূল প্রবেশ ২ নম্বর গেট দিয়ে হবে। মন্দির চত্বরে কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। জেলা পুলিশের দাবি, প্রযুক্তিনির্ভর নজরদারি, নিয়ন্ত্রিত যান চলাচল এবং অনলাইন রুট ম্যাপের মাধ্যমে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আগত লক্ষাধিক পুণ্যার্থীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই এবারের মূল লক্ষ্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.