ইরানের মারে বেসামাল আমেরিকা। রাতভর হামলায় জর্ডনে ধ্বংস একের পর এক মার্কিন যুদ্ধবিমান। আমেরিকার সংবাদমাধ্যম ‘সিবিএস’-এর একটি রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে।
মঙ্গলবার রাতে ইরানের ৫টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় ওয়াশিংটন। তারপরই পালটা জবাবে জর্ডনে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে পরপর ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ‘সিবিএস’-এর দাবি, ভয়ংকর এই আক্রমণে আমেরিকার বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছে একটি এ-১০ থান্ডারবোল্ট, যা ‘ওয়ার্থগ’ নামে পরিচিত। ক্ষেপণাস্ত্র হামলায় এটির ডানা ধ্বংস হয়ে গিয়েছে। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমানও। হামলার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে জর্ডনে আমেরিকার ‘মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটি’। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মার্কিন হামলার জবাবে জর্ডনে আমেরিকার বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে পরপর ২০টি ব্যালেস্টিক মিসাইল ছোড়ে ইরান। তবে জর্ডন সেনার আভার দাবি, ইরানের হামলার পর তাদের ১৮টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। ২টি ক্ষেপণাস্ত্র ফাঁকা জায়গায় পড়েছে। এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে তেহরানের দাবি ভিন্ন। কয়েকদিন ধরেই ফের দু’দেশের যুদ্ধের ঝাঁজ বাড়তে শুরু করেছে। সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে ৯৯.৪৯ ডলার ছুঁয়ে ফেলেছে। মনে করা হচ্ছে, শীঘ্রই তা ১০০ ডলার পার করবে।
সর্বশেষ খবর
-
‘বিগ বস বাংলা’এ একটাই জ্যাকেটে তাপসকন্যা সোহিনী, হৃদয়বিদারক গল্প বললেন মা নন্দিনী
-
পুজোর মুখে নতুন বাড়ি? জেনে নিন বাস্তুমতে গৃহপ্রবেশের সঠিক সময় ও নিয়ম
-
রাস্তায় বসেছিল গরু, ঝাপিয়ে পড়ে টাটা সুমোয় তুলে নিল দুই ব্যক্তি, তারপর…
-
নাচ-খেলার মঞ্চ থেকে রণাঙ্গনে! এবার ‘যন্ত্রমানব’দের যুদ্ধে নামাবে চিন
-
‘মিস্টার সিং’কে চলে যেতে বলছে ‘ট্রান্সফর্মার’, ট্রাম্পের সরকারি বিজ্ঞাপনে চরমে বর্ণবিদ্বেষ!