রঞ্জন মহাপাত্র, কাঁথি: এবার তৃণমূলের নিশানায় ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। ঘাসফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের দাবি, শুভেন্দুর দ্বারা কিছু হবে না, তা বুঝে গিয়েছে বিজেপি। তাই মিঠুন চক্রবর্তীকে এনেছে গেরুয়া শিবির। তবে বলিউডি সুপারস্টারকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।
শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে জনসভা ছিল তৃণমূলের। সভামঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরে একহাত নেন কুণাল ঘোষ। বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে দলবদল করেছেন তিনি। এরপরই নিশানা করেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুনকে। বলেন, “বিজেপি বুঝে গিয়েছে শুভেন্দুর দ্বারা হবে না। তাই মিঠুনকে এনেছে।” এরপর কটাক্ষ করে আরও বলেন, “লাউডগা নয়, জলঢোরা নন। উনি তো আবার জাত গোখরো।”
[আরও পড়ুন: ‘তৃণমূলকে হারাতে সকলের একসঙ্গে আসা উচিত’, এবার ‘রাম-বাম’ জোটের পক্ষে সওয়াল মিঠুনের]
এদিন আসানসোলের সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেছিলেন মিঠুন। বলিউডি তারকার কটাক্ষের জবাবে কুণাল বলেন, “মিঠুন চক্রবর্তী নাকি বলেছেন মমতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। কিন্তু জেনে রাখা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনও দল ছেড়ে তৃণমূলে যোগদান করেননি তিনি তৃণমূল দলটাকে গঠন করেছেন।” তৃণমূল মুখপাত্রের আরও সংযোজন, “আসলে তিনি (মিঠুন) উটিতে কি একটা হোটেল করেছেন, সেখানে সমস্যা পড়েছেন। সেই সমস্যা সমাধানে বিজেপিতে যোগদান করেছেন। একইভাবে যে সমস্যায় পড়ে শুভেন্দু অধিকারী যোগদান করেছেন, মিঠুনও একই সমস্যায় যোগদান করেছেন বিজেপিতে, আসলে এরা একই গোয়ালের গরু। গদ্দার বেইমান।”
অভিনেতা মিঠুন বাংলার গর্ব বলে দাবি করেন কুণাল ঘোষ। বলেন, “অভিনেতা মিঠুনকে আমরা পছন্দ করি। বাংলার গর্ব। কিন্তু রাজনৈতিক মিঠুন চক্রবর্তী বাংলার কলঙ্ক।” কুণালের কথায়, “ওঁকে গ্রেপ্তার করা দরকার। তিনি অ্যালকেমিস্ট চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। সিবিআইয়ের উচিত মিঠুন চক্রবর্তীর কলার ধরে জেলে ঢোকানো। চিটফান্ডের মালিক গ্রেপ্তার হলে মিঠুন চক্রবর্তী গ্রেপ্তার নন কেন! সেলিব্রিটি বলে?”
[আরও পড়ুন: ‘পুলিশকে বোমা মারুন, গুলিতে ঝাঁজরা করে দিন’, এবার হুমকি কংগ্রেস নেত্রীর]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী