Chandrakona

SIR আবহে ড্রেনের মধ্যে মিলল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড! চাঞ্চল্য চন্দ্রকোণায়

এসআইআরের শুনানি এদিন শেষ হয়েছে রাজ্যে। সামনেই বিধানসভা নির্বাচন। ক্রমে চড়ছে রাজনীতির পারদ। সেই আবহেই এবার উদ্ধার হল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ২১:০০

options
link
SIR আবহে ড্রেনের মধ্যে মিলল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড! চাঞ্চল্য চন্দ্রকোণায়
ড্রেন থেকে উদ্ধার হওয়া ভোটার কার্ড। নিজস্ব চিত্র

এসআইআরের শুনানি এদিন শেষ হয়েছে রাজ্যে। সামনেই বিধানসভা নির্বাচন। ক্রমে চড়ছে রাজনীতির পারদ। সেই আবহেই এবার উদ্ধার হল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এল ওইসব ভোটার কার্ড? পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গোঁসাই বাজার এলাকায়। এদিন সকালে ওই বাজার এলাকায় একটি ড্রেনে নজর যায় কয়েকজনের। হতচকিত হয়ে গিয়েছিলেন তারা! দেখা যায়, ওই ড্রেনের মধ্যে পড়ে আছে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড! খবর দেওয়া হয় চন্দ্রকোণা থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ড্রেনে পড়ে থাকা ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কোথা থেকে এল ওই অত সংখ্যক ভোটার কার্ড? ওই কার্ডগুলো কি ভুয়ো? নাকি কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল? এসআইআর আবহে শুনানি নিয়ে বিস্তর বিবাদ দেখা দিয়েছে। বাংলায় এখনও অবধি ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে প্রাথমিকভাবে। শুধু তাই নয়, বহু এলাকায় মানুষের মধ্যে এসআইআর নিয়ে ক্ষোভও রয়েছে। এর মধ্যে কোথা থেকে এত সংখ্যক পুরনো ভোটার কার্ড এল, তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। ওই ভোটার কার্ডগুলি স্থানীয়দের নয়। সেকথা জানা গিয়েছে। 

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.