সুমন করাতি, হুগলি: ভোট আবহে ফের বাংলায় উদ্ধার বিপুল টাকা। সরকারি স্টিকার লাগানো গাড়িতে নাকা তল্লাশির সময় উদ্ধার টাকা। শ্রীরামপুর-জাঙ্গিপাড়া রোডে ঝাঁকারি এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। এই ঘটনার সঙ্গে শাসক শিবির জড়িত বলেই দাবি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে শ্রীরামপুর-জাঙ্গিপাড়া রোডে ঝাঁকারি এলাকায় নাকা তল্লাশি চলছিল। সেই সময় রাজ্য সরকারের স্টিকার লাগানো একটি গাড়ি আটকানো হয়। তাতে চলে ব্যাপক তল্লাশি। কলকাতা থেকে আসা ওই গাড়িটি ডানকুনির দিকে যাচ্ছিল। গাড়িতে ছিলেন এক ব্যক্তিও। প্রীতম হালদার নামে ওই ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার হয়। কয়েকটি খামের ভিতর ৫০০ টাকার নোট ছিল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ৫০ হাজারের বেশি টাকা নিয়ে যাওয়া যাবে না।
[আরও পড়ুন: ‘আগে রায়বরেলিতে জিতুন, তার পর…’, আচমকাই কাসপারভের খোঁচা রাহুলকে!]
তা সত্ত্বেও কীভাবে ওই ব্যক্তি এত টাকা নিয়ে যাচ্ছিলেন তা নিয়ে জটিলতা তৈরি হয়। আটক হওয়া ওই গাড়িতে থাকা প্রীতম হালদারের দাবি, একটি সংস্থার শ্রমিকদের মাসিক বেতন নিয়ে যাচ্ছিলেন। সেই সময় নাকা চেকিংয়ে ধরা পড়েন তিনি। এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাবি, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল। যদিও গেরুয়া শিবিরের দাবি খারিজ করেছে তৃণমূল। শাসক শিবির বলছে, “অবশ্যই ঘটনাটি খতিয়ে দেখা হবে।”
[আরও পড়ুন: ঘাতকের নিশানায় রাজীব, সতর্ক করেছিল ইজরায়েল, চেপে দেওয়া হয় সেই বার্তা! কাঠগড়ায় কে?]
সর্বশেষ খবর
-
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?
-
৩৫০০ টাকার স্পেশাল প্যাকেজ, ইন্সটাগ্রামে নিজের ‘পর্ন’ ভিডিও বিক্রি মেয়ের, জেনেও চুপ ছিলেন বাবা!