Falta

উলটো রথে মিড-ডে মিলে জগন্নাথ দেবের ভোগ, পাতে পোলাও দেখে আহ্লাদে আটখানা খুদেরা

মিড-ডে মিলে দেওয়া হয় বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, বেগুনী , চাটনি, পাঁপড়ভাজা, গজা, ফল ও মিষ্টি। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৬:৪১

options
link
উলটো রথে মিড-ডে মিলে জগন্নাথ দেবের ভোগ, পাতে পোলাও দেখে আহ্লাদে আটখানা খুদেরা
উলটো রথে মিড-ডে মিলে জগন্নাথ দেবের ভোগ। নিজস্ব ছবি।

ফলতায় স্কুলের আয়োজনে আয়োজিত হল উল্টো রথ, মিড-ডে মিলে দেওয়া ফল জগন্নাথ দেবের ভোগ। যার ফলে খুশি ছাত্র-ছাত্রীরা। ফলতা এফ পি স্কুলের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল। উলটো রথের মেজাজে দিনভর স্কুলে উৎসবের জোয়ার।

Advertisement

এফ পি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ফলতা বাসস্ট্যান্ড পর্যন্ত জগন্নাথদেবের রথ নিয়ে পরিক্রমা করা হয়েছে। উলটো রথযাত্রা উপলক্ষে প্রায় ৩৮৫ জন ছাত্রছাত্রীদের জগন্নাথদেবের ভোগ বিতরণ করা হয়। মিড-ডে মিলে দেওয়া হয় বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, বেগুনী , চাটনি, পাঁপড়ভাজা, গজা, ফল ও মিষ্টি। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্করের কথায়, “যারা রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারে না, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য ও বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে একত্রিত করতে এই রথযাত্রার আয়োজন করা হয়েছে।”

Advertisement

পঠনপাঠনের সঙ্গে মধ্যাহ্ন ভোজ আকর্ষণীয় করার জন্য এই উৎসবের আয়োজন করা হয়। স্কুলের এই উৎসবে কব্জি ডুবিয়ে খেয়েছে স্কুলের কচিকাঁচারা‌। ফলতায় শিক্ষকদের উদ্যোগে স্কুলে এই রথযাত্রা আয়োজিত হওয়ায় খুশি খুদেরা। রথ টেনে নিয়ে আসে স্কুলের পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের এই উৎসাহ দেখে প্রতি বছর এই রথযাত্রা করা হবে বলে জানানো হয়েছে। এই উলটো রথযাত্রা উপলক্ষ্যে গোটা স্কুলে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। ফলে সকলেই খুশি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.