সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেললাইনের উপর বিকল লরি। সোদপুরের ৮ নম্বর রেলগেটে বিপত্তি। তার জেরে আপ ও ডাউন লাইনে রেল চলাচলে বিঘ্ন। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ভোগান্তিতে অফিস যাত্রীরা।
Advertisement
সোমবার সকাল ৮টা ২৫ মিনিট সোদপুরের ৮ নম্বর রেলগেট পারাপার করছিল একটি লরি। সেই সময় আচমকাই লরিটি বিকল হয়ে যায়। আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও খড়দহ থানার পুলিশ। লরিটিকে সরানোর তোড়জোড় শুরু হয়।
Advertisement
[আরও পড়ুন: ‘বুকে ঘুসি মেরেছে’, বন্ধুকে ফোনে প্রেমিকার মায়ের দুর্ব্যবহারের কথা জানান হরিদেবপুরের অয়ন]
সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই ভোগান্তিতে আমজনতা। ট্রেনের বদলে অন্য কোনও পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন অফিসযাত্রীরা।
Advertisement
[আরও পড়ুন: লক্ষ্মীপুজোর সন্ধেয় কাঁথির অধিকারী বাড়িতে সুকান্ত মজুমদার, ফুলের স্তবকে স্বাগত জানালেন শুভেন্দু]
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?