দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বারাকপুরে থামল মা তারা এক্সপ্রেস (Maa Tara Express)। প্রধানমন্ত্রীর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বড় ‘উপহার’ ঘোষণা করেছিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। তাঁর কথা মতোই, বুধবার ৭টা ৪১ মিনিটে বারাকপুরে এসে দাঁড়ায় তারা মা এক্সপ্রেস। প্ল্যাটফর্মে বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন যাত্রীরা। লোকো পাইলট ও গার্ডের হাতে পদ্ম তুলে দিলেন বিধায়ক নিজেই। ঢোল বাজিয়ে মা তারা এক্সপ্রেসের ওয়েলকাম’ করলেন বিজেপি কর্মী-সমর্থকরা।
মা তারা এক্সপ্রেস বারাকপুর স্টেশনে স্টপেজের প্রসঙ্গে এদিন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি বলেন, “এটা আমাদের পরম পাওয়া। এটাই ডবল ইঞ্জিন সরকারের বেনিফিট। বিগত সরকারের আমলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারকে জাত শত্রু বলে মনে করত। রাজ্য সরকারের সহযোগিতা পেলে অনেক দিন আগেই বারাকপুর মেট্রো চলত। প্ল্যাটফর্ম সম্প্রসারণ থেকে ফুটব্রিজ, আমি বারংবার রেলের উন্নয়ন নিয়ে চিঠি দিয়েছি রেলমন্ত্রকে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আমি কৃতজ্ঞ একের পর এক আবেদনে সাড়া দিয়েছেন। শুধু তারাপীঠ নয়, বর্ধমানগামী যাত্রীদের জন্যও খুব সুবিধা হল। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হলেই আরও দূরপাল্লার ট্রেন এখানে দাঁড়াবে বারাকপুরে। বাণিজ্যিকভাবেও উন্নত হবে পশ্চিমবঙ্গ।”
বরানগর-বারাকপুর মেট্রোর কাজ খুব দ্রুত শুরু হবে বলে আশ্বাস দেন বিধায়ক কৌস্তভ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যেখানে গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন, তখন এই মেট্রো সম্প্রসারণের কাজ থেমে থাকবে না। চিংড়িহাটা মেট্রোর ১৭ মাসের জট যিনি ১৭ দিনে করতে পারেন, তিনি অনেক কিছু করতে পারেন বলেই আমার বিশ্বাস।” তাহলে কি চলতি বছরের শেষেই বরানগর-বারাকপুরে মেট্রোর কাজ শুরু হবে? সাংবাদিকদের প্রশ্নের মুখে বিধায়ক আশ্বস্ত করেন, “টেকনিক্যাল সমস্যা না থাকলে আশা করা যায় এ বছর কাজ শুরু না হওয়ার কিছু নেই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর উইশলিস্টে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা! কৌশানীর পুজোর পাতে আর কী কী চমক?
-
‘সবটা আটকানো সম্ভব না’, বিজেপির তৃণমূলীকরণ নিয়ে আর কী বললেন শমীক?
-
‘আমার কোনও মূল্যই নেই’, ছেলেকে পরামর্শ দেওয়া নিয়ে কেন এমন বললেন শেহওয়াগ?
-
সোনামণিকে ‘অশালীন স্পর্শ’ রাজবীরের, রেগে আগুন নিরঞ্জন-দীপেন্দু, ‘বিগ বসে’র ঘরে ধুন্ধুমার
-
কার্তিকের পাশে কলাবউ! দুর্গার আগে মা মনসার বিসর্জন, ভিন্ন নিয়মে বাঁধা কুলডিহার এই পুজো