Malbazar

কড়ি ফেললেই আফগান হচ্ছে ভারতীয়! বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেপ্তার মালবাজারে পুরকর্মী

কালিম্পং থেকে গ্রেপ্তার আফগান নাগরিক সৈয়দ বিলাল খান গ্রেপ্তার হওয়ার পর তাঁর হাতে থাকা ভারতীয় পরিচয়পত্রের উৎসের তদন্তে ডুয়ার্সের মালবাজারে পৌঁছয় পুলিশ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:২০

options
link
কড়ি ফেললেই আফগান হচ্ছে ভারতীয়! বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেপ্তার মালবাজারে পুরকর্মী
প্রতীকী ছবি।

আফগান নাগরিককে ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগ। জাল শংসাপত্র তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মালবাজার (Malbazar) পুরসভারকর্মী। পুরসভায় তল্লাশি চালানোর পর ১০ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে প্রাক্তন পুরকর্মী প্রসেনজিৎ দত্তকে গ্রেপ্তার করেছে কালিম্পং থানার পুলিশ। কালিম্পংয়ে আফগান নাগরিক সৈয়দ বিলাল খান গ্রেপ্তার হওয়ার পর তাঁর হাতে থাকা ভারতীয় পরিচয়পত্রের উৎসের তদন্তে ডুয়ার্সের মালবাজারে পৌঁছয় পুলিশ। একই মামলার তদন্তে মেটেলিতেও গিয়েছেন তদন্তকারীরা। মেটেলি হাট এলাকা থেকে আজম খান পাঠান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আফগান নাগরিক সৈয়দ বিলাল খান মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে ভারতে রয়েছে। তার কাছে কিছু ভারতীয় নথিও পাওয়া গিয়েছে। তদন্তে ভারতীয় পরিচয় তৈরিতে জন্ম শংসাপত্র ব্যবহারের বিষয়টি উঠে আসে। কোথা থেকে এই শংসাপত্র পেয়েছে সেই তদন্তেই উঠে আসে প্রসেনজিৎ দত্তের নাম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসেনজিৎ মাল পুরসভার লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মরত থাকাকালীন জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত দায়িত্বে ছিলেন। অভিযোগ, সরকারি নথি ব্যবস্থার অপব্যবহার করে বিদেশি নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করেছিলেন। তবে বিলাল খানের নথির সঙ্গে তাঁর সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও তদন্তাধীন। গ্রেপ্তারের পর রাতেই প্রসেনজিৎকে কালিম্পং নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।

Advertisement

তবে এই প্রথম নয়, এর আগেও ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগ উঠেছিল প্রসেনজিৎ দত্তের বিরুদ্ধে। মাল পুরসভা থেকে তৈরি একটি ভুয়ো মৃত্যু শংসাপত্র ব্যবহার করে ডিমডিমা চা বাগানের এক শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার অভিযোগও রয়েছে। এবার আফগান নাগরিককে ভারতীয় পরিচয় তৈরিতে জন্ম শংসাপত্র বানিয়ে দেওয়ার অভিযোগ উঠল এই প্রাক্তন কর্মীর বিরুদ্ধে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.