অরূপ বসাক, মালবাজার: বনবস্তির এক বাসিন্দাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বনদপ্তরের এক কর্মীর বিরুদ্ধে৷ কালিম্পং জেলার ঘিস বনবস্তি ১২ ঘাড়ে এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম সুরেন রাই(৩২)। প্রতিবাদে শুক্রবার সকালে নোয়াম রেঞ্জ অফিস ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
[মণ্ডপে ভাঙচুর! তৃণমূল কাউন্সিলরকে বেধড়ক মার স্থানীয়দের]
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াম রেঞ্জের বনকর্মীরা টহল দিতে যান ঘিস বনবস্তি এলাকায়। বনবস্তির বাসিন্দা সুরেন রাইয়ের সঙ্গে বিবাদ বাধে বনকর্মীদের৷ তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ কোনওমতে সুরেনকে উদ্ধার করেন ঘিস বনবস্তির বাসিন্দারা৷ কিন্তু, শেষরক্ষা হয়নি৷ শুক্রবার ভোরে মৃত্যু মারা যান সুরেন রাই৷ ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা৷ নোয়াম রেঞ্জ অফিস ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ৷ ঘিস বনবস্তির বাসিন্দাদের অভিযোগ, বনকর্মীরাই সুরেনকে পিটিয়ে মেরে ফেলেছেন৷ নোয়াম রেঞ্জ ম্যানেজার প্রেম শর্মার বক্তব্য , ‘‘আমি সেই সময় ছিলাম না। কী হয়েছে তা বন দপ্তর এবং পুলিশ খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’’
[আড়াই বছরের শিশুর রহস্যমৃত্যু, ফাঁকা ঘর থেকে উদ্ধার দেহ]
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সুরেন রাই কয়েক দিন যাবত মদ্যপ অবস্থায় বনকর্মীদের গালিগাল করছিল। বৃহস্পতিবার রাতেও টহল দেওয়ার সময় বনকর্মীদের সুরেন গালমন্দ করেন বলে অভিযোগ৷ তখনই বনকর্মীদের সঙ্গে তাঁর তীব্র বচসা হয়। বনকর্মীদের অবশ্য জানিয়েছেন, সুরেন রাইকে দু’তিনটে চড় মারা হয়েছিল৷ কিন্তু বন্দুক দিয়ে মারা হয়নি।
[নবমীর রাতে ফের চুরি ইসিএলের কর্মী আবাসনে, আসবাবপত্রে আগুন]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা