জমি বিবাদের জেরে সালিশি সভায় ধুন্ধুমার, আহত একই পরিবারের ৩ জন

তৃণমূল সমর্থকের সঙ্গে গন্ডগোল কংগ্রেস সমর্থকের, মালদহে চাঞ্চল্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৮, ১৭:০০

options
link
জমি বিবাদের জেরে সালিশি সভায় ধুন্ধুমার, আহত একই পরিবারের ৩ জন

বাবুল হক, মালদহ: জমির দখল নিয়ে দীর্ঘদিনের বিবাদ। সেই বিবাদের জেরে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, তৃণমূল সমর্থক বাবা-সহ দুই ছেলেকে এলোপাথাড়ি কোপায় কংগ্রেস সমর্থক পরিবারটি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিনজন। আঘাত গুরুতর হওয়ায় তিনজনকেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে।

Advertisement

[অকেজো বর্ধমান মর্গের জেনারেটর, মৃতদেহে পচনের আশঙ্কা] 

জানা গিয়েছে, জমি দখলকে কেন্দ্র করে সালিশি সভা বসেছিল কালিয়াচকে। অভিযোগ, আচমকাই সালিশি সভা চলাকালীন জমির প্রকৃত মালিক সাবর আলির উপরে চড়াও হয় জমি দখলকারী কংগ্রেস সমর্থক এজাবুল শেখ ও তার দলবল। লাঠি লোহার রড দিয়ে বেধড়ক মারধরের পর ধারালো অস্ত্রের কোপও দেওয়া হয় সাবর আলিকে। বাবাকে আক্রান্ত হতে দেখে এগিয়ে আসেন দুই ছেলে বরকত ও শামসুদ্দিন আলি। তাঁরাও হামলার হাত থেকে রেহাই পাননি। এজাবুল শেখের লোকজন দু’ভাইকে এলোপাথাড়ি কোপায়। আক্রান্তদের আর্তনাদে এলাকাবাসী ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এজাবুল ও সাঙ্গপাঙ্গরা। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, এই জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। অভিযুক্ত এজাবুল শেখকে বহুবার প্রাপ্য জমি ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন সাবর আলি। কিন্তু এজাবুল তাতে রাজি হয়নি। উলটে আক্রমণের হুমকিও দেয়। এলাকার লোকজনই সমস্যা মেটাতে উদ্যোগী হন। এনিয়েই সালিশি সভা বসেছিল মঙ্গলবার রাতে। অভিযোগ, সমস্যা সমাধানের আগে আচমকাই সাবর আলির উপরে হামলা করে এজাবুলের লোকজন। সভা ভেঙে যায়। গোটা ঘটনায় এজাবুলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। আক্রান্তদের পরিবারের তরফে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

[আজও চলবে হিট ওয়েভের দাপট, এখনও পর্যন্ত গরমের বলি ৪]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.