বাবুল হক, মালদহ: মিছিল-পালটা মিছিলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে তুলকালাম৷ উত্তপ্ত মালদহের পোস্ট অফিস মোড়৷ শনিবারের এই সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ৷
[নিজেকে মোর্চার প্রেসিডেন্ট বলে দাবি গুরুংয়ের, এনআরসিতে গোর্খাদের বাদ পড়া নিয়ে উদ্বেগ]
গত সোমবারই অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়৷ ওই খসড়া থেকে বাদ যায় প্রায় ৪০ লক্ষ নাগরিকের নাম৷ নাগরিকপঞ্জির স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল৷ প্রকাশিত নাগরিকপঞ্জির প্রতিবাদ ও শিলচরে দলীয় প্রতিনিধি দলের উপর হেনস্তার প্রতিবাদে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার রাজ্যজুড়ে কালা দিবস পালন করছে তৃণমূল৷ পালটা কর্মসূচিতে শামিল বিজেপিও৷
[বঙ্গে বিজেপির রথযাত্রার সূচনায় অমিত, এনআরসি ইস্যুতে পালটা কর্মসূচি বিজেপির]
রাজ্যের অন্যান্য জেলার মতো মালদহ শহরজুড়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল৷ মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, বাবলা সরকার ও অম্লান ভাদুড়ি৷ প্রতিবাদ মিছিলে অংশ নেন অন্তত কয়েকশো কর্মী৷ শনিবার দুপুরে ফোয়ারা মোড়ের কাছে মিছিল পৌঁছয়৷ ওই এলাকায় আগে থেকেই বিক্ষোভ কর্মসূচি পালন করছিল বিজেপি৷ ফোয়ারা মোড়ের কাছে মিছিল পৌঁছলেই বাদানুবাদে জড়িয়ে পড়ে দু’পক্ষ৷ তৃণমূল নেতৃত্বের অভিযোগ, অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অশ্লীল মন্তব্য করছিল বিজেপি৷ তারই প্রতিবাদ করায় বিজেপি কর্মীরা মিছিলকারীদের উপর হামলা চালায়৷ লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের৷ যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ খারিজ করেছে৷ তাদের পালটা দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভ অবস্থানে জোর করে অশান্তি তৈরি করেছে তৃণমূল কর্মীরাই৷ বিজেপি কর্মীদের উপর বিনা কারণেই হামলা চালায় তারা৷ সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷
[নিজেকে মোর্চার প্রেসিডেন্ট বলে দাবি গুরুংয়ের, এনআরসিতে গোর্খাদের বাদ পড়া নিয়ে উদ্বেগ]
মিছিল-পালটা মিছিল নিয়ে দুই রাজনৈতিক দলের কর্মীদের সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ৷ পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ মগদমপুরের দিকে পাঠিয়ে দেওয়া হয় তৃণমূলের মিছিল৷ গণ্ডগোলের জেরে বানচাল হয়ে যায় বিজেপির অবস্থান কর্মসূচিও৷ নতুন করে কোনও উত্তেজনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷
[আন্ডারপাসের দাবিতে রানাঘাট স্টেশনে অবরোধ, অফিস টাইমে বিপাকে নিত্যযাত্রীরা]
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!