বাংলাদেশ থেকে আত্মীয়ের হাত ধরে বাংলায় প্রবেশ, ঘরে বসে কম্পিউটারে কাজের অছিলায় হাইপ্রোফাইল নিরাপত্তাবলয় ঘেরা জায়গায় একের পর এক হুমকি মেল পাঠানো। কেউ কখনও বুঝতেই পারেননি যে আপাত নিরীহ, শান্তশিষ্ট ছেলেটা এমন এক নাশকতামূলর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। অথচ যা মানুষ ভাবে না, সেটাই বাস্তবে ঘটে। উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা গোপালনগরের বাড়ি থেকে সৌরভ বিশ্বাসকে যখন গত শনিবার রাতে গ্রেপ্তার করে নিয়ে যায় গুজরাট পুলিশ, তখন অবাক হয়ে যান প্রতিবেশীরা। তার বিরুদ্ধে গুজরাটের (Gujarat) একাধিক স্কুল, আদালত বোমা মেরে উড়িয়ে (Bomb Threat) দেওয়ার অভিযোগ রয়েছে। সৌরভকে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে গুজরাটে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সৌরভ বিশ্বাস ওরফে মাইকেল। গোপালনগর থানার গোবিন্দপল্লি এলাকায় বাড়ি৷ ২৮ ফেব্রুয়ারি রাতে গোপালনগর থানার সহযোগিতায় গুজরাট পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ধৃত মাইকেল গোবিন্দপল্লি এলাকায় কয়েকমাস আগে বাড়ি করেছে৷ তার আগে ওই এলাকাতেই ভাড়াবাড়িতে থাকত৷ গুজরাটের বিভিন্ন স্কুল, আদালতে হুমকি মেল পাঠানোর ঘটনার তদন্তে নেমে প্রথম সাইবার বিশেষজ্ঞ ও অপরাধদমন শাখার আধিকারিকদের নজরে আসে অভিযুক্ত সৌরভ বিশ্বাসের নাম। সেইমতো গুজরাট পুলিশের একটি বিশেষ দল শনিবার গোপালনগর থানা এলাকার গোবিন্দপল্লিতে অভিযান চালায়। সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তের জন্য আদালতের নির্দেশে গুজরাটে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছে, বছর দুই আগে আত্মীয়-স্বজনদের মাধ্যমে বাংলাদেশ থেকে এদেশে এসেছিল সৌরভ বিশ্বাস৷ এলাকায় তার দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি রয়েছে৷ তা সত্ত্বেও এপারে এসে প্রথমে কলকাতায় থাকত সৌরভ৷ পরে সে গ্রামের বাড়িতে গিয়ে বসবাস শুরু করে, বাড়িতে বসে কম্পিউটারে কাজ করত৷ কিন্তু তার আড়ালে সে কী কী করত, তা গ্রামের বাসিন্দারা জানতেন না৷
বছর দুই আগে আত্মীয়-স্বজনদের মাধ্যমে বাংলাদেশ থেকে এদেশে এসেছিল সৌরভ বিশ্বাস৷ এলাকায় তার দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি রয়েছে৷ তা সত্ত্বেও এপারে এসে প্রথমে কলকাতায় থাকত সৌরভ৷ পরে সে গ্রামের বাড়িতে গিয়ে বসবাস শুরু করে, বাড়িতে বসে কম্পিউটারে কাজ করত৷ কিন্তু তার আড়ালে সে কী কী করত, তা গ্রামের বাসিন্দারা জানতেন না৷
স্থানীয় এক যুবকের কথায়, ”শুনেছি বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। এর বেশি আমরা আর কিছু জানি না।” প্রতিবেশী মহিলারা জানাচ্ছেন, শান্ত স্বভাবের সৌরভ বাংলাদেশ থেকে আসার পর এলাকায় সকলের সঙ্গে মিলেমিশে থাকতো৷ সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করত৷ কিন্তু ও যে এমন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, তা কল্পনাই করতে পারছেন না বাসিন্দারা৷ ক্ষুব্ধ বাসিন্দারা বলছেন, ”এমন জঘন্য অপরাধের জন্য ও আমাদের এলাকার বদনাম করল ছেলেটি৷ কারণ, এই ধরনের ঘটনা এলাকায় কখনও ঘটেনি৷”
দিন কয়েক আগে দেশের মুখ্য পোস্ট অফিস, পাসপোর্ট সেবাকেন্দ্রগুলি আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছিল৷ পরপর দু’দিন ধরে এই ঘটনার জেরে নিরাপত্তা নিশ্চিত করতে দেশের মুখ্য পোস্ট অফিস ও পাসপোর্ট পরিষেবা বন্ধ হয়ে যায়৷ রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই হুমকির মেলের সঙ্গে সৌরভ যুক্ত থাকতে পারে বলে অনুমান৷ সেই সন্দেহে তারা তদন্ত শুরু হয়েছে৷
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আসল তৃণমূল কারা? ২১ জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার
-
ট্রাম্পের রক্তচক্ষু ফেল, মার্কিন মুলুকে জয়ী ফুটবল! গ্রুপ পর্বেই বিশ্বকাপে সর্বকালীন রেকর্ড দর্শক
-
‘প্লিজ ইস্তফা দিন’, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে ‘উপহার’ ককরোচ পার্টির, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠাল কংগ্রেস
-
গুগলের ৪ কোটির চাকরি ছেড়ে খোলেন রেস্তরাঁ, প্রাক্তন টেককর্মীর বর্তমান আয় জানলে চমকে যাবেন!
-
রুশ মাটিতে রবীন্দ্র-জয়যাত্রা, কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু মস্কোয়