বিজেপির পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় বিজেপির জেলা বিজেপির সহ- সভাপতি। জলপাইগুড়ির পর এবার ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর। ইতিমধ্যেই এ বিষয়ে শান্তিপুর থানায় এফআইআর করেছেন নির্যাতিতা। সোশাল মিডিয়ায় এ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের রাজ্যের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, “এখনই বিজেপির পার্টি অফিসগুলো উত্তরপ্রদেশ মডেল ফলো করা শুরু করেছে।”
জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ওই বধূ। চাঁদা সংক্রান্ত কোনও কারণে নাকি তাঁকে ডাকা হয়েছিল স্থানীয় বিজেপির পার্টি অফিসে। প্রথমে পিছন থেকে জাপটে ধরা হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনওক্রমে প্রাণ নিয়ে সেখান থেকে বেরিয়ে যান মহিলা। নির্যাতিতার অভিযোগ দুজনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে একজন জেলা বিজেপির সহ-সভাপতি। ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
চাঁদা সংক্রান্ত কোনও কারণে নাকি বধূকে ডাকা হয়েছিল স্থানীয় বিজেপির পার্টি অফিসে। প্রথমে পিছন থেকে জাপটে ধরা হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনওক্রমে প্রাণ নিয়ে সেখান থেকে বেরিয়ে যান মহিলা।
গোটা ঘটনার নিন্দায় সরব তৃণমূল। সোশাল মিডিয়ায় এবিষয়ে সোচ্চার হয়েছেন তৃণমূলের রাজ্যের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, ‘নদিয়ার শান্তিপুরে এক মহিলাকে নিজেদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর এবং ধর্ষণের ভয়ংকর অভিযোগ উঠেছে জেলা বিজেপির এক সহ-সভাপতির বিরুদ্ধে। সেই মহিলা শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এখনই বিজেপির পার্টি অফিসগুলো উত্তরপ্রদেশ মডেল ফলো করা শুরু করেছে? ৭৭ আসন পেয়েই যাদের এই দুঃসাহস, তারা ১৭৭ করার ডাক দিচ্ছে..!! পরিণতি অনুমেয়!’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ