বাবুল হক, মালদহ: রাস্তার পাশে টিউবওয়েল থেকে কে আগে জল নেবে? তা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ৷ হাঁসুয়ার কোপে প্রাণে গেল এক যুবকের৷ গুরুতর আহত আরও একজন৷ সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ৷ মূল অভিযুক্ত পলাতক৷ ঘটনাটি ঘটেছে মালদহের কুতুবপুরে৷
[প্রতিমা নিরঞ্জনের সময় নদিয়ায় জোড়া দুর্ঘটনা, মৃত ৩]
রাস্তার পাশে টিউবওয়েলটি সরকারি৷ এলাকার সকলেই ওই কল থেকে জল নেন৷ কিন্তু, কে আগে জল নেবেন? তা নিয়ে দুই পরিবারের গণ্ডগোল শুরু হয়েছিল৷ আর সেই গণ্ডগোলের পরিণতি যে এত ভয়াবহ হবে, তা কল্পনা করতে পারেননি কেউই৷ পুরাতন মালদহের কুতুবপুরে রাস্তার পাশেই টিউবওয়েল৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকালে একই সময়ে কল থেকে জল আনতে গিয়েছিলেন রাজকুমার মণ্ডল ও রাজু মণ্ডলের পরিবারের মহিলারা৷ তখন কলের সামনে দীর্ঘ লাইন৷ কে আগে জল নেবে? তা নিয়ে দুই পরিবারের মহিলাদের মধ্যে বচসা শুরু হয়৷ সেই বচসা থেকে গণ্ডগোলের সূত্রপাত৷ এদিকে ততক্ষণে ঘটনাস্থলে এসে হাজির রাজু ও রাজকুমারও৷ শুরু হয়ে যায় হাতাহাতি৷ আচমকাই রাজকুমারকে, রাজু হাঁসুয়া দিয়ে কোপ মারে বলে অভিযোগ৷ জামাইকে বাঁচাতে যান রাজকুমারের শ্বশুর সুবল মণ্ডল৷ তিনিও রেহাই পাননি৷ গুরুতর আহত অবস্থায় দুইজনকেই নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ রাতেই মারা যান রাজকুমার মণ্ডল৷ সুবল মণ্ডল এখনও চিকিৎসাধীন৷ এদিকে এই ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত রাজকুমার মণ্ডল৷ রাজকুমার-সহ তার পরিবারের সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবারের লোকেরা৷
[ ৭০০ জন বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজয়া সারলেন বিধায়ক]
সর্বশেষ খবর
-
মেসির জন্য থমকে যাবে খেলা! লিওর জন্য বেনজির পদক্ষেপ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
-
‘উত্তমকুমার কখনও অতীত হবেন না’, মহানায়কের জন্মশতবর্ষে প্রসেনজিতের শ্রদ্ধাঞ্জলি
-
বারবার ঠিকানা বদলেও লাভ হল না! আর জি কর কাণ্ডে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান
-
মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী উত্তম-স্মরণ
-
এল নিনোয় বৃষ্টির ঘাটতি দেশে, বাংলায় বর্ষণ বেশি