পলাশ পাত্র, তেহট্ট: দশমীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে জলে ডুবে মারা গেলেন তিন যুবক৷ শনিবারই দু’জনের দেহ উদ্ধার হয়েছিল৷ আর একজনের দেহ উদ্ধার হল রবিবার সকালে৷ দুর্ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া ও পলাশিপাড়ার৷
[ খেয়ে যেতে বলায় মা-কে গুলি করে খুন যুবকের, চাঞ্চল্য দিনহাটায়]
পুজোর চারদিন দেদার আড্ডা আর খাওয়াদাওয়া৷ আর দশমী এলেই মন খারাপ৷ কিন্তু, ঘটনা হল, শেষবেলায় পুজোর আনন্দ চেটেপুটেও নিতে কসুর করেন না কেউই৷ বাড়ির পুজোই হোক কিংবা ক্লাবের, দল বেঁধে গঙ্গায় প্রতিমা বিসর্জন দিতে যান অনেকেই৷ নদিয়ার নাকাশিপাড়া ও পলাশিপাড়ায় বিসর্জনের সময়ে ভাগীরথী নদীতে ডুবে মারা গেলেন তিনজন ছাত্র৷ জানা গিয়েছে, নদিয়ার নাকাশিপাড়ার জগদানন্দপুরে একটি ক্লাবে দুর্গাপুজো হয়৷ শুক্রবার, দশমীর দিন ছিল ঘট বির্সজন৷ আরও অনেকের সঙ্গে ভাগীরথী তীরে পাঁটুলি ঘাটে গিয়েছিলেন বেথুয়াডহরি কলেজের ছাত্র রাকেশ ঘোষ ও প্রবীর দাস৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘট বিসর্জনের পর বাকিরা ঘাট থেকে উঠে এলেও, রাকেশ ও প্রবীর নদীতে তলিয়ে যায়৷ রাতভর ভাগীরথী নদীতে চলে তল্লাশি৷ শেষপর্যন্ত শনিবার সন্ধ্যায় প্রবীর দাসের দেহ উদ্ধার করে পুলিশ৷ কিন্তু রাকেশ ঘোষের খোঁজ মিলছিল না৷ রবিবার সকালে তাঁর দেহও উদ্ধার হল৷
এদিকে শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে মোটে ২০০ মিটার দূরে একটি পুকুরে প্রতিমা ভাসান দিতে গিয়েছিলেন লালু বর্মন৷ তাঁর বাড়ি পলাশিপাড়া থানার উত্তর বরেয়া এলাকায়৷ লালু পুকুরে তলিয়ে যান৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই৷ কিন্তু, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
[ ভাসমান ক্রেনের সাহায্যে পণ্য খালাসে নজির হলদিয়া বন্দরের]
সর্বশেষ খবর
-
‘চাইনি সিনিয়ররা ডার্বি খেলুক’, বলছেন ইস্টবেঙ্গল কোচ, জয় না পেয়ে আক্ষেপ লাল-হলুদে
-
ফের দ্বারকা নদের পাড়ে সন্ধ্যারতি, কৌশিকী অমাবস্যায় কীভাবে সাজছে তারাপীঠ
-
যাদবপুর ক্যাম্পাসে ‘দেশপ্রেম’ বার্তা এসএফআইয়ের, ‘দেশদ্রোহী’ তকমার জবাবে হাতিয়ার গণসঙ্গীত
-
মহিলা হঠাও! আইফেল টাওয়ার সফরের আগে ‘শর্ত’ হিন্দু সংস্থার, প্রতিবাদে বন্ধ বিখ্যাত স্থাপত্য
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ