যুবকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তারাপীঠে

দেহের পাশ থেকে উদ্ধার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ড।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ১৬:১৮

options
link
যুবকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তারাপীঠে

নন্দন দত্ত, সিউড়ি: যুবকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমের তারাপীঠে। মৃত ব্যক্তির নাম হেমন্ত সাহা (৪০)। মঙ্গলবার সকালে তারাপীঠ থানার তারাপুর গ্রামের দুর্গামন্দির লাগোয়া বাঁশবাগান থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। গ্রামের বাসিন্দারাই প্রথমে মৃত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তারাপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি এটিএম কার্ড উদ্ধার হয়েছে।

Advertisement

[প্রেমে আপত্তি পরিবারের, একই ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুগল]

পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তি এলাকার কেউ নন। তবে দেহের পাশে পড়ে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ডে হেমন্ত সাহা নাম লেখা ছিল। তাতেই পুলিশের অনুমান কার্ডটি ওই মৃত যুবকের।  মৃতদেহের পাশেই গোবর গ্যাসের চেম্বার। এটিএম কার্ড ছাড়াও মৃতদেহের অদূরে একটি বস্তা ও কাপড়ের ব্যাগ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বস্তা ভরেই দেহটি এখানে এনে ফেলা হয়েছে। মৃতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখে রয়েছে কালোছাপ। খুন ধরে নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, গোবর গ্যাসের চেম্বারে ফেলে দেহ লোপাটের চেষ্টা ছিল দুষ্কৃতীরা। তবে কোনও কারণে সম্ভব হয়নি। তাই বাঁশবাগানের পাশ মৃতদেহ ফেল চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তবে মৃত ব্যক্তি এলাকার কেউ নন। কিন্তু কেন তাঁকে খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে তা নিয়ে কিছুই জানাতে পারেননি বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

ছবি: সুশান্ত পাল

[পরিবেশ দিবসে অভিনব সুযোগ, বর্ধমানের চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ শিশুদের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.