সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: পারিবারিক বিবাদের জের৷ স্ত্রী ও দশ মাসের শিশুপুত্রকে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার গোড়ার মোড়ে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন, রোষের মুখে একাধিক জেলার পুলিশ সুপার]
প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস বসাক পরিবারের৷ কিন্তু শনিবার অনেক বেলা গড়িয়ে গেলেও পিন্টু বসাক, তার স্ত্রী এবং ছেলেকে দেখতে পাননি পরিজনেরা৷ বাড়ি মালিক ডাকাডাকি শুরু করেন৷ দরজা খুলে দেয় পিন্টু৷ বাড়িতে ঢুকে চমকে ওঠেন বাড়ি মালিক৷ তিনি দেখেন নিথর অবস্থায় ঘরেই পড়ে রয়েছে পিন্টুর স্ত্রী এবং তার পুত্রসন্তান৷ বাড়ি মালিকের চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হয়ে যান৷ খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিন্টুকে আটক করে৷ থানায় নিয়ে গিয়ে পুলিশ তাকে জেরা করে৷ পুলিশ সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদ তার লেগেই থাকত৷ সেই বিবাদের জেরেই স্ত্রী এবং পুত্রসন্তানকে খুন করে পিন্টু৷ শ্বাসরোধ করেই স্ত্রী ও পুত্রসন্তানকে খুন করার কথাও জেরায় জানায় সে৷ তবে কী কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত, সে বিষয়ে নিজে মুখে এখনও কিছুই জানায়নি পিন্টু৷
[২৫ বছর পর ফিরল নিখোঁজ বাবা, হাসপাতালে জড়িয়ে ধরল ছেলে]
স্ত্রী এবং পুত্রসন্তানকে নিয়ে অভিযুক্ত পিন্টু দীর্ঘদিন ধরেই গোড়ার মোড়ের একটি বাড়িতে ভাড়া থাকত৷ বাড়ির মালিক জানান, প্রায়শই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করত পিন্টু এবং তার স্ত্রী৷ তবে কী কারণে দুজনের মধ্যে অশান্তি হত, সে বিষয়ে কিছুই জানা নেই বাড়িমালিকের৷ এ বিষয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ৷ রবিবার অভিযুক্ত পিন্টুকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে৷ হেফাজতে নিয়ে অভিযুক্তকে জেরা করে অশান্তির কারণ খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
ভোরবেলা মোদিকে ফোন করতে চান ট্রাম্প! ‘বন্ধুরা এরকমই’, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
-
এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়ার, সই করল ‘দলছুট’ আপ-ডিএমকেও
-
প্রেমের টানে ধর্মান্তর, দাড়ি কেটে ইসলাম ছেড়ে হিন্দু হলেন উত্তরপ্রদেশের যুবক, গ্রেপ্তার প্রেমিকা
-
‘সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব’, ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা