স্টাফ রিপোর্টার: সিপিএমের সঙ্গে জোট কার্যত তলানিতে৷ এই অবস্থায় ফের তৃণমূলের সঙ্গে জোটের প্রসঙ্গ তুলে দলের অভ্যন্তরে বিতর্ক তৈরি করে দিলেন সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া৷ শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “দলের স্বার্থে সিপিএমের সঙ্গে জোট মেনে নিয়েছিলাম৷ কিন্তু সিপিএম কখনই কংগ্রেসের বন্ধু হতে পারে না৷ কংগ্রেসের কাছে বেশি গুরুত্বপূর্ণ তৃণমূল৷”
বিধানসভা ভোটের আগে একলা লড়াইয়ের আওয়াজ তুলেছিলেন মানস৷ এমনকী, দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে রাজ্য কংগ্রেস নেতাদের সামনেই একলা লড়ার পক্ষে সওয়াল করেন মানস৷ পরে অবশ্য তাঁকে সিপিএমের সঙ্গে জোট বেঁধেই তৃণমূলের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে লড়তে দেখা যায়৷ কিন্তু এদিন সিঙ্গুর দিবসে বিধানসভায় দাঁড়িয়ে যে ভাবে তৃণমূলের হয়ে সওয়াল করলেন মানস, তা যথেষ্টই গুরুত্বপূর্ণ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও এদিন শোনা গিয়েছে মানস ভুঁইয়ার মুখে৷
সর্বশেষ খবর
-
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, কোনও বল না খেলেই এশিয়াডের সেমিফাইনালে টিম ইন্ডিয়া
-
নজরে বঙ্গের জেন জি ভোটার, যুব মোর্চার ‘নবীন’ নেতৃত্বকে নিয়ে আলোচনায় নীতীন
-
অশান্তির পর থমথমে এসআরএফটিআই, ৩টি পৃথক এফআইআর রুজু
-
দুরূহ কোণ থেকে অবিশ্বাস্য ফ্রিকিক! মেসির গোলে হতভম্ব ফুটবল বিশ্ব, দেখুন ভিডিও
-
ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই আমিরশাহী সফরে নেতানিয়াহু, প্রেসিডেন্টের সঙ্গে গোপন বৈঠক