পূর্বাভাস ছিলই। যা সত্যি হল। সোমবার এশিয়ান গেমসের (Asian Games 2026) কোয়ার্টার ফাইনালে ভারত বনাম আফগানিস্তান ম্যাচে টস হল না। বল গড়াল না। জাপানের কোরোগি স্পোর্টস পার্কে প্রবল বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় সেমিফাইনালে উঠে গেল শ্রেয়স আইয়ারের টিম ইন্ডিয়া।
সোমবার ভারতীয় সময় সকাল ১০টায় বৈভব-শ্রেয়সদের ম্যাচ। তবে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ৯৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। অর্থাৎ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কা ছিল। এর আগে শনিবার জাপান-নেপাল ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। ফলে গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে ওঠে আফগানিস্তান। সোমবারও যদি একই ঘটনা ঘটল। ফলত, কোনও বল না খেলেই সেমিফাইনালে উঠে গেল ভারত। প্রশ্ন হল, ম্যাচ ভেস্তে যাওয়ায় শ্রেয়স আইয়াররা শেষ চারে উঠলেন কোন অঙ্কে?
আরও পড়ুন:
Ind vs Afghanistan match cancelled due to rain in Nagoya pic.twitter.com/rXot7HfVSj
— vipul kashyap (@kashyapvipul) September 28, 2026
আইসিসি র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের থেকে এগিয়ে। টি-টোয়েন্টিতে ভারত র্যাঙ্কিংয়ের শীর্ষে। সেখানে আফগানরা আছে ষষ্ঠ স্থানে। সেই হিসাবে অগ্রাধিকার পাবেন শ্রেয়সরা। এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমস ফাইনালেও ভারত-আফগান ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়। কিন্তু সোনা জেতে টিম ইন্ডিয়া। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে হংকংয়ের। সেখানেও বৃষ্টির সম্ভাবনা। আর সেক্ষেত্রে একই কারণে পাকিস্তান (র্যাঙ্কিং ৬) সেমিতে উঠবে।
শেষ চারে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে যে দল জিতবে, তারা। অর্থাৎ, শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর একটি ম্যাচ জিতলেই ফাইনালের দরজা খুলে যাবে ভারতের সামনে। ম্যাচ ভেস্তে যাওয়ায় স্বাভাবিক ভাবেই মুখভার সমর্থকদের। আবহাওয়ার অশনি সংকেত অগ্রাহ্য করে অনেকেই মাঠে হাজির হয়েছিলেন। শেষ আটের লড়াই পরিত্যক্ত হতে মুখ বেজার করে তাঁদের ফিরে যেতে দেখা যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল