ব্রতীন দাস, শিলিগুড়ি: প্লাস্টিকের মটরশুঁটি থেকে আয়ুর্বেদিক ওষুধের আড়ালে আফিম! সঙ্গে ব্র্যান্ডেড কোম্পানির প্যাকেটে নকল জরদা৷ ভেজাল চক্রের দাপট বাড়ছে শিলিগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গে৷ ত্রস্ত আম-জনতা৷
[ফ্রান্সে বন্দুকবাজের হামলা, স্কুল পড়ুয়া সহ আহত ৩]
দেখতে হুবহু আসলের মতো৷ একঝলক দেখে কোনওমতেই বোঝার উপায় নেই যে, প্লাস্টিকের মটরশুঁটি! কিন্তু দিব্যি প্যাকেটবন্দি করে দেদার বিক্রি হচ্ছিল বাজারে৷ সবুজ দানার উপর পাতলা সবুজ রঙের প্লাস্টিক কোটিং করে তৈরি করা হয়েছিল ওই নকল মটরশুঁটি৷ রীতিমতো তাজ্জব হওয়ার মতোই ঘটনা৷ গোয়েন্দা শাখার অভিযানে সম্প্রতি পাঁচ হাজার কেজি নকল মটরশুঁটি উদ্ধার হলেও এখনও আসল ঘাঁটির হদিশ করে উঠতে পারেনি শিলিগুড়ি পুলিশ৷
[ধরনায় বসেছিলেন নেতা, পাঁজাকোলা করেই তুলে নিয়ে গেল পুলিশ]
তবে সূত্র মারফত খবর এসেছে শিলিগুড়ি পুলিশের (ডিডি) কাছে, জলপাইগুড়ির কোনও একটি জায়গাতেই এই প্লাস্টিক মটরশুঁটির কারখানা রয়েছে৷ শিলিগুড়ি শহরের গোয়ালাপট্টিতেও এই কারবারের ঘাঁটি রয়েছে বলে খবর৷ এডিসিপি (ডিডি) অরিন্দম সরকার বলেছেন, “উদ্ধার হওয়া ওই নকল মটরশুঁটিতে কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল তা জানতে কলকাতায় ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে৷ সঙ্গে কোথায় কোথায় এর কারখানা চলছে, কারা যুক্ত তা জানতে খোঁজখবর শুরু করা হয়েছে৷ তল্লাশিও চলছে৷” এখানেই শেষ নয়৷ আয়ুর্বেদিক ওষুধের ভিতর আফিম মিশিয়ে চোরাগোপ্তাভাবে চড়া দামে তা শিলিগুড়িতে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ৷ এমনকী সূত্রের খবর, তা পাচার হয়ে যাচ্ছে নেপালেও৷
[‘সীতা শুধুমাত্র আদর্শ নারী নন, ছিলেন এক যোদ্ধাও!’]
চলতি মাসে শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে এমন পনেরো কেজি আয়ুর্বেদিক ওষুধ বাজেয়াপ্ত করেছে এসএসবি ও নারকোটিক কন্ট্রোল ব্যুরো৷ এর পরই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে যায়৷ জলপাইগুড়ির একটি সংস্থার নামে প্যাকেটবন্দি ওই আয়ুর্বেদিক ওষুধের আড়ালেই আফিম পাচারের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ৷ তল্লাশি শুরু হলেও এখনও এই চক্রের পান্ডারা অধরা৷ ফলে উদ্বেগ বাড়ছে৷ এর আগে শিলিগুড়ি শহরের খালপাড়া থেকে নকল জরদা বাজেয়াপ্ত করেছে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷
[অর্ধনগ্ন হয়ে ক্লাসের মধ্যে নাচ, গারদে শিক্ষিকা]
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা