Fire

পুজোর মুখে পুড়ে ছাই ৬০টি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের

কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০২৩, ১১:৩৪

options
link
পুজোর মুখে পুড়ে ছাই ৬০টি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পুজোর মুখে পুড়ে ছাই নকশালবাড়ির চৌরঙ্গি বাজারের ৬০টি দোকান। মাথায় হাত ব্যবসায়ীদের। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। 

Advertisement

রবিবার রাত ৯টা নাগাদ নকশালবাড়ির চৌরঙ্গি বাজারে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। পুজোর মুখে ভিড় ঠাসা চৌরঙ্গি বাজারে অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৬০টি দোকান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দোকানে কৌটো বোমা! বিস্ফোরণের তীব্রতায় প্রায় ১৮ ফুট দূরে ছিটকে পড়লেন দম্পতি]

ব্যবসায়ীদের দাবি, দমকলের আরও বেশি ইঞ্জিন থাকলে হয়তো আগুন নেভাতে এতটা সময় লাগত না। আগুনের গ্রাস থেকে দোকানগুলিকে বাঁচানো সম্ভব হত। পুজোর মুখে বিপুল ক্ষতিতে মাথায় হাত ব্যবসায়ীদের। কীভাবে বাজারে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কিছু, খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। এদিকে, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে আজ ঘটনাস্থলে যাওয়ার কথা গৌতম দেবের।

Advertisement

[আরও পড়ুন: জাল পাসপোর্ট তৈরি করা হত জঙ্গিদের জন্যও! চাঞ্চল্যকর তথ্য CBIয়ের হাতে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.