সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মে-এর তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ। আকাশে একটু মেঘ দেখলেই মনে হয় এই বুঝি বৃষ্টি নামবে। কিন্তু দিনের শেষে তার দেখা মেলা ভার। তবে এবার অনেকটাই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। চলতি সপ্তাহেই মিলল ঝড়বৃষ্টির পূর্বাভাস।
মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিললেও গরমে ক্ষান্তি নেই। গতকালই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৭ ডিগ্রির কাছাকাছি। সেই সঙ্গে পাল্লা দিয়ে ছিল আপেক্ষিক আর্দ্রতাও। ফলে গরমে নাভিশ্বাস ওঠার জোগাড়। তবে তবে কোথাও কোথাও বৃষ্টি নেমেছিল। চলতি সপ্তাহে অবশ্য বেশ স্বস্তির খবরই শুনিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার আকাশ অংশত মেঘলা থাকবে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রপাতের সম্ভাবনা আছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। বুধ থেকে শনিবার পর্যন্তও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনার কথা জানা হয়েছে।

গত সপ্তাহ জুড়ে শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই ছিল। আর্দ্র্রতা থাকায় রাতের দিকেও গরম তেমন কমেনি। তবে সারা সপ্তাহ জুড়ে যেভাবে বৃষ্টির সম্ভাবনার কথা ঘোষণা করেছে হাওয়া অফিস, তাতে এ সপ্তাহে অনেকটা স্বস্তি মিলতে পারে বলেই মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
জীবিত না মৃত! এবার সুপ্রিম নির্দেশে জনসমক্ষে আনা হবে ইমরানকে, কী বলল পাক আদালত?
-
২০২০ সালে ধর্মীয় সভার নামে হাজির আইএসআই কর্তারা! সমাবেশের আড়ালেই পাক চর নিয়োগ নেপালে?
-
‘এবার তলোয়ার চালাব’, শ্রীলঙ্কা ক্রিকেটারদের খোঁচা পন্থের, ‘ভাগ করে খাওয়ার’ পরামর্শ সরফরাজের
-
স্টান্টের সময় মাথায় আঘাতে স্মৃতি উধাও জ্যাসমিনের! কনকাশন কী, কেন এমন হয়?
-
ইমরান ম্যাজিকে ফিকে ‘বাটোয়ারা ১৯৪৭’, তবুও সানিকেই সমর্থন, ভূয়সী প্রশংসা হেমার