সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কের সামনে লম্বা লাইনে আচমকাই গুঞ্জন৷ ‘উনি মন্ত্রী না?’ বস্তুত তাই৷ আঁকাবাঁকা লাইন পাশ কাটিয়ে যিনি ব্যাঙ্কে ঢুকলেন তিনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ ব্যাঙ্কে ঢুকে কর্তব্যরত কর্মীকে চড় মারতে উদ্যত হন মন্ত্রী৷ ওই কর্মীর বিরুদ্ধে মন্ত্রীর অশ্লীল শব্দ ব্যবহারের ছবিও ধরা পড়েছে সংবাদ সংস্থা ANI-এর ক্যামেরায়৷
শুক্রবার দুপুরে কোচবিহারের ঘুঘুমারিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার সামনে লম্বা লাইন দেখে গাড়ি থামিয়ে নামেন মন্ত্রী৷ কোচবিহার থেকে দিনহাটা যাচ্ছিলেন উত্তররবঙ্গ উন্নয়নমন্ত্রী৷ ভিড় দেখে উপস্থিত গ্রাহকদের কাছে জানতে চান, ‘কী হয়েছে? এত ভিড় কেন?’ উপস্থিত জনতা তাঁর সামনে ক্ষোভ উগরে দেয়৷ জানায়, এই ব্যাঙ্কে দিনের পর দিন এসে হয়রান হতে হচ্ছে৷ কাজের কাজ হয় না৷ ভিতরে কর্মীরা তাস খেলে, খেয়ে সময় কাটান৷ অথচ বাইরে চড়া রোদে দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ গ্রাহকদের৷

অভিযোগ শুনে মেজাজ হারান মন্ত্রী৷ সটান ব্যাঙ্কের ভিতরে ঢুকে কর্তব্যরত কর্মীদের দ্রুত কাজ করতে বলেন৷ মন্ত্রীকে দেখেও অভিযুক্ত ব্যাঙ্ককর্মীদের মধ্যে বিন্দুমাত্র তৎপরতা দেখা যাচ্ছিল না অবশ্য৷ এরপরই মন্ত্রী বলেন, ”কাজ করুন দ্রুত৷ বাইরে এত মানুষ দাঁড়িয়ে রয়েছেন আর আপনারা ভিতরে আড্ডা মারছেন? লজ্জা করে না৷ দ্রুত কাজ শেষ করুন নইলে এক চড় মারব৷’ সাধারণ মানুষের হয়রানি হচ্ছে দেখতে পেয়েই ব্যাঙ্কে ঢুকে কর্মীদের উপর হম্বিতম্বি শুরু করেন রবীন্দ্রনাথ ঘোষ, এমনটাই বলছে উপস্থিত জনতা৷ তবে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী অবশ্য ব্যাঙ্ককর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ মানতে চাননি। তাঁর দাবি গ্রাহকদের বিষয় নিয়ে শুধু কথা বলেছেন।
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
‘কিষেনজিকে রেড স্যালুট চলবে না’, যাদবপুর নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, ছবি ফাঁসেরও হুঁশিয়ারি!
-
স্কুল চত্বরে ঘুরে বেড়াচ্ছে হাঁস, একমাস ধরে ঝাড়গ্রামের জলবন্দি স্কুলেই চলছে পঠনপাঠন
-
খেলা দেখা থেকে ঘুমপাড়ানি গানে রাতজাগা, ছেলের মুখ দেখালেন অনুপম-প্রশ্মিতা
-
অন্ধকারে ডুবে পাকিস্তান, ১২ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই! প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ জনতার
-
ইনস্টায় ভিউ বাড়ছে না? এই সময়ে পোস্ট করলেই রিচ হবে ‘অভাবনীয়’