নন্দন দত্ত, বীরভূম: ফের বাংলায় লালসার শিকার বিশেষ ক্ষমতাসম্পন্ন নাবালিকা। নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই এক অভিযুক্তকে আটক ও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক আরেকজন। ঘটনাস্থল বীরভূমের পাইকর। নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, বীরভূমের পাইকরের বাসিন্দা নির্যাতিতা ছাত্রী। বিশেষ ক্ষমতাসম্পন্ন ওই ছাত্রী নবম শ্রেণিতে পড়ে। অন্যান্যদিনের মতোই বুধবার স্কুলে গিয়েছিল সে। সেই সময় পাইকরে ক্যানাল এলাকার রঘুবরপুকুরের পাশে বসে মদ্যপান করছিল তিন যুবক। তারাই নাবালিকাকে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই ছাত্রীর উপর নারকীয় অত্যাচার চালানো হয় অভিযোগ। বিষয়টা পরিবারের সদস্যরা জানামাত্রই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। ২ অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
[আরও পড়ুন: বেঙ্গালুরুর রেস্তরাঁয় বিস্ফোরণে অভিযুক্তের মাথার দাম ১০ লক্ষ! ঘোষণা NIA-র]
ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেকজনকে আটক করা হয়েছে। পলাতক আরেক অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবার ও পরিজনরা।
[আরও পড়ুন: কীভাবে ইডির উপর হামলা? সিআইডি জেরায় শাহজাহানের উত্তর, ‘বারবার বলব না’]
সর্বশেষ খবর
-
জ্ঞানেশের ইমপিচমেন্ট প্রশ্নে ফের একজোট বিরোধীরা, অতীত ভুলে সিপিএমের সঙ্গে সরাসরি আলোচনা মমতার
-
‘নজর সরবে না’, ‘লাভ অ্যান্ড ওয়ার’ লুকেই রণবীরকে হুঁশিয়ারি ভিকির! পিঠ চাপড়ে হৃতিক বললেন…
-
হকি ইন্ডিয়ায় কোন্দল! সহকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ সভাপতির, বিক্ষোভে শামিল প্রাক্তনরাও
-
কী বার্তা দেবেন মমতা? বিধানসভায় হারের পর আজ হুগলিতে প্রথম সভা তৃণমূল নেত্রীর
-
পুজোর আগে সক্রিয় মাদক পাচারচক্র! ফরাক্কায় আড়াই কোটির হেরোইন পাচারের আগে গ্রেপ্তার ৪