Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Nitin Nabin

পালাবদলের পর প্রথমবার বঙ্গে নীতীন, বিমানবন্দরে ‘নবীন’ বরণে হাজির শুভেন্দু-শমীকরা

সদ্য দিল্লিতে আরএসএসের সঙ্গে বিজেপির সমন্বয় বৈঠকের পরই নীতিন নবীনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৫:২৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৫:২৩

options
link
পালাবদলের পর প্রথমবার বঙ্গে নীতীন, বিমানবন্দরে ‘নবীন’ বরণে হাজির শুভেন্দু-শমীকরা zoom
২৭ সেপ্টেম্বর। কলকাতা বিমানবন্দরে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
Advertisement

ছাব্বিশের ভোটে বঙ্গজয়ের উদ্দেশে সাংগঠনিক কৌশলের গুরুদায়িত্ব তুল নিয়েছিলেন নিজের কাঁধে, সাফল্যের পর এই প্রথম গেরুয়া-রাজ্যে পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। বিমানবন্দরে তাঁকে বরণ করতে পৌঁছলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও।

দু’দিনের সফরে রাজ্যে ঠাসা কর্মসূচি নীতিন নবীনের। রবিবারই রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। সদ্য দিল্লিতে আরএসএসের সঙ্গে বিজেপির সমন্বয় বৈঠকের পরই নীতিন নবীনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুজো মিটলেই আবার পুরভোট। তার আগে বাংলায় দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকার এবং দলের মধ্যে কীভাবে সমন্বয় রেখে চলতে হবে সেই বার্তাও তিনি বঙ্গ নেতাদের দেবেন। শাসকদল হিসেবে বাংলায় বিজেপি নেতাদের ভূমিকা ও আচরণ কি হবে সেটাও স্পষ্ট করে দেবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Nitin Nabin welcomed by Suvendu Adhikari and Samik Bhattacharya
কলকাতা বিমানবন্দরে নিতিন নবীনকে স্বাগত জানান রাজ্য বিজেপির নেতৃত্বরা। নিজস্ব ছবি।

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মোদির ‘মন কি বাত’ শোনার পর দলের রাজ্য পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন। সেই বৈঠকে বিভাগ কনভেনর, রাজ্যের মোর্চার সভাপতি, সাংসদ, জেলা ইনচার্জ, জেলা সভাপতি, আইটি, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ইনচার্জরা উপস্থিত থাকবেন। এরপরের বৈঠকটি তিনি করবেন দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে। তারপর বৈঠক রয়েছে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে। শেষ বৈঠকটি রয়েছে দলের কোর কমিটির সঙ্গে। নীতিন নবীনের প্রতিটা বৈঠকেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন। বঙ্গ বিজেপির সাংগঠনিকস্তরে বড়সড় রদবদল প্রক্রিয়া সদ্য শেষ হয়েছে। নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়েছে। তাই নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়ে নীতিনের প্রথম বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সংগঠন নিয়ে একাধিক গাইড লাইন ও বার্তাও তিনি দেবেন। কাল সোমবারও বেশ কিছু কর্মসূচি রয়েছে। সূত্রের খবর, নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন প্রচারেও যেতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.