হাসপাতালে যৌন হেনস্তার শিকার নিবালিকা। সিউড়ি (Suri) সদর হাসপাতালের লিফটে নাবালিকাকে যৌন হেনস্তা ও কটুক্তির অভিযোগ যুবকের বিরুদ্ধে। যুবককে আটক করে মার উত্তেজিত জনতার। পরে সিউড়ি থানার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুবককে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে নাবালিকা পরিবারের সঙ্গে সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যায়। ওয়ার্ডে যাওয়ার জন্য লিফটে ওঠে সে। আগেই লিফটে ছিলেন অভিযুক্ত যুবক। অভিযোগ, লিফটের দরজা বন্ধ হওয়ার পর ওই যুবক পরিবারের সামনেই নাবালিকার গায়ে হাত দেয়। কটুক্তি করে। লিফটের দরজা খোলার পর যুবকে বাইরে আনা হয়। হাসপাতালে উপস্থিত নাবালিকার পরিবারের সদস্য ও অন্য রোগীর আত্মীয়রা যুবককে মারধর করতে থাকেন বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার কথা শুনে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। পরে তাঁকে আটক করা হয়েছে। হাসপাতালের মধ্যে এই রকম ঘটনা ঘটায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে হাসপাতাল চত্বরে। অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শংকর বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উষ্ণতম আগস্ট! ভরা বর্ষাতেও চুরমার ১২৫ বছরের রেকর্ড, উষ্ণায়নই ‘ভিলেন’?
-
১০ বছর বয়স ভাঁড়ানো ক্রিকেটারের গায়েও উঠেছে জার্সি, কোথায় ছিল বঙ্গক্রিকেটে ‘ভেরিফিকেশন সেল’?
-
মাঝআকাশে বিকল যন্ত্র, নিয়ন্ত্রণ হারানো ককপিটে ‘নেশাগ্রস্ত’ পাইলট! এয়ার ইন্ডিয়া তদন্তে বিস্ফোরক তথ্য
-
এবার বড় দায়িত্বে ‘মহাগুরু’, মিঠুনকে নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?
-
‘মাথা গুঁড়িয়ে দিয়েছি, বিজেপির আশীর্বাদে জেলে থাকতে হয়নি’, স্বীকারোক্তি যুবকের, পথে নামল CJP