Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Karimpur-Krishnanagar route

বাসকর্মীকে খুনের প্রতিবাদে করিমপুর-কৃষ্ণনগর রুটে বন্ধ বাস পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

শনিবার সকাল থেকেই করিমপুর-কৃষ্ণনগর রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে, পাটকিবাড়ি-কৃষ্ণনগর রুটে সকালে বিক্ষিপ্তভাবে দু-একটি বাস চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই রুটও পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।

Advertisement
রমণী বিশ্বাস
রমণী বিশ্বাস

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৯:৩৪

link
রমণী বিশ্বাস
রমণী বিশ্বাস

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৯:৩৪

options
link
বাসকর্মীকে খুনের প্রতিবাদে করিমপুর-কৃষ্ণনগর রুটে বন্ধ বাস পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা zoom
বন্ধ বাস পরিষেবা। সরকারি বাস কাউন্টারে ভিড় যাত্রীদের। নিজস্ব চিত্র।

শান্তিপুরে টোটো চালকদের হাতে বাসকর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ! শনিবার সকাল থেকে করিমপুর-কৃষ্ণনগর এবং পাটকিবাড়ি-কৃষ্ণনগরসহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে বাস পরিষেবা বন্ধ করে দিলেন নদিয়া জেলার পরিবহন কর্মীরা। অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ওই রুটগুলির হাজার হাজার যাত্রী। করিমপুরের মতো এলাকায় বাসই যাতায়াতের মূল মাধ্যম। সেখানে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অন্তাতরে পড়েছেন বাসিন্দারা।

শনিবার সকাল থেকেই করিমপুর-কৃষ্ণনগর রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে, পাটকিবাড়ি-কৃষ্ণনগর রুটে সকালে বিক্ষিপ্তভাবে দু-একটি বাস চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই রুটও পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। কীসের দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হল? বাস কর্মীদের সাফ বার্তা অভিযুক্ত টোটো চালকদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। জাতীয় সড়ক টোটো-অটোর বেআইনি টোটো চলাচল বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। তাঁরা জানিয়েছেন এই দাবি পূরণ না হলে তাঁরা বাস চালাবেন না। এর জেরে নদিয়ার বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার অশাঙ্কা দেখা দিয়েছে। এদিকে এই সুযোগ একাধিক গাড়ি ব্যবসায়ী অসাধু উপায়ে ভাড়া বাড়িয়ে দিয়েছে বলে এখন থেকেই অভিযোগ উঠছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ দিন কোনও পূর্ব ঘোষণা ছাড়াই বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। তপন সাহা, সুমন বিশ্বাসরা জানান, জরুরি পরিস্থিতিতে শক্তিনগর হাসপাতালে যাওয়ার কথা থাকলেও বাসের অভাবে তাঁরা নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেননি। চাকরিজীবী সুদীপ চক্রবর্তী, বিমল রায়রা জানিয়েছেন, বাধ্য হয়ে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করে অন্য গাড়ি ভাড়া করে তাঁদের রানাঘাটের কর্মস্থলে যেতে হয়েছে। পলাশিপাড়া বাস মালিক সমিতির সম্পাদক সাধন বিশ্বাস প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “একজন বাসকর্মীর এ ভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। কঠোর শাস্তি হওয়া উচিত। নির্দিষ্ট রুট ছাড়া কেন প্রধান সড়কে টোটো-অটো চলবে? এর আগেও পলাশিপাড়ায় এই নিয়ে বাস বন্ধ ছিল। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, না হলে বারবার সাধারণ মানুষকেই ভুগতে হবে।” করিমপুরের পরিবহন কর্মী তপন প্রামাণিক জানান, শান্তিপুরের ঘটনার বিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতেই এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত মঙ্গলবার শান্তিপুরের নৃসিংহপুরে যাত্রী তোলাকে কেন্দ্র করে টোটো চালকদের সঙ্গে চিরঞ্জিত বিশ্বাস নামে এক বেসরকারি বাসকর্মীর বচসা বাধে। অভিযোগ, টোটো চালকেরা একজোট হয়ে ওই বাসকর্মীকে নির্মমভাবে মারধর করে। পরবর্তীতে গুরুতর জখম ওই বাসকর্মীর মৃত্যু হয়। সেই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে নদিয়ার একাধিক রুটে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.