ধর্ষণের কথা জানাজানি হতেই বারুইপুরে আত্মঘাতী নাবালিকা

ধর্ষণের অভিযোগে স্থানীয় সিপিএম নেতা ও এক বাংলাদেশি যুবক ধৃত৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০১৮, ১৮:৩৬

options
link
ধর্ষণের কথা জানাজানি হতেই বারুইপুরে আত্মঘাতী নাবালিকা
ফাইল ছবি।

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ। অপমানে আত্মঘাতী বছর সতেরোর নির্যাতিতা৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকার খোদারবাজারের নিশ্চিন্তপুরে৷ ঘটনায় অভিযুক্ত শেখ ইমরান ও লালচাঁদ সিপাই নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ৷ দুই অভিযুক্তকে আজ শনিবার বারুইপুর আদালতে তোলা হয়। অভিযুক্ত লালচাঁদ এবার পঞ্চায়েত ভোটে সিপিএমের সমর্থনে নির্দল প্রার্থী হিসাবে কল্যাণপুর পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন বলে বারুইপুর পুরসভার উপপুরপ্রধান গৌতম দাস দাবি করেছেন।

Advertisement

[পাহাড়ের নিচে ১০ কোটি বছরের জীবাশ্ম, বীরভূমে ঐতিহাসিক খোঁজ]

ওই নাবালিকার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নাবালিকার মা পুলিশকে জানিয়েছেন, বছর কয়েক হল নিশ্চিন্তপুরে একটি বাড়ি ভাড়া করে থাকেন তাঁরা। ওই ভাড়া বাড়িতেই অন্য একটি ঘরে থাকে ইমরান। অভিযোগ, ইমরান ও তার বন্ধু লালচাঁদ একাধিকবার তাঁর নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। অভিযোগ, ধর্ষণের ভিডিও তুলে রাখে অভিযুক্তরা। কাউকে কিছু জানালে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় ইরফান ও লালচাঁদ। কয়েক দিন আগে ওই নাবালিকাকে ধর্ষণের সময় ইরফান ও লালচাঁদকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু উলটে ওই নাবালিকার নামেই বদনাম করতে শুরু করে ইরফান ও লালচাঁদ। অভিযোগ সেই অপমান সহ্য করতে না পরে আত্মঘাতী হয়েছে ওই নাবালিকা৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রহস্যজনকভাবে উধাও রেস্তরাঁর ৬ কর্মী, বাগডোগরা বিমানবন্দরে চাঞ্চল্য]

নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে এদিন দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অভিযুক্ত ইমরান বাংলাদেশি বলে এলাকার বাসিন্দাদের দাবি। যদিও পুলিশ বলেছে, বাংলাদেশ থেকে এপারে এসে বেআইনিভাবে ভোটার কার্ড জোগাড় করেছে৷ তাই এই নিয়েও তদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে৷

Advertisement

[মেরিট লিস্টে নাম থাকলেও মেলেনি সিট, আত্মঘাতী মেধাবী পড়ুয়া  ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.