সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সামান্য বাড়ল রাজ্যের দৈনিক পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। আগের দিন সংখ্যাটা ছিল সাড়ে আটশোর কম। পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতার হারও। একদিনে করোনার বলি ১২ জন।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৯২ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ওই জেলা। আগের দিনের তুলনায় সামান্য কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় স্থানে বাঁকুড়া। একদিনে সংক্রমিত সেখানকার ৮৯ জন। তৃতীয় স্থানে ফের দার্জিলিং (Darjeeling)। একদিনে সেখানকার ৮৭ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। কলকাতা চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৭৬ জন। বাকি সব জেলা থেকেই কমবেশি নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,১৫,৫৯৯।
[আরও পড়ুন: বিয়ের পরেও সম্পর্ক অস্বীকার! প্রতিহিংসায় কৃষ্ণনগরে ছাত্রীর উপর অ্যাসিড হামলা যুবকের]
[আরও পড়ুন: টানা জেরায় দোষ স্বীকার, মঙ্গলকোটে TMC নেতা খুনে অবশেষে পুলিশের জালে ২ অভিযুক্ত]
সর্বশেষ খবর
-
সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা ম্যাটাডোরের, রাস্তায় ছিটকে পড়তেই পিষে দিল বাস! উত্তাল ভাঙড়
-
উদ্বোধনী ম্যাচ হয়তো মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের শুরুতেও ফের ডার্বি?
-
গুজরাটে অনার কিলিং! ছেলে বন্ধুর সঙ্গে ভিডিও, হাতুড়ি দিয়ে তরুণীর মাথা থেঁতলে খুন বাবা-দাদার!
-
মিলবে না পাঁচতারা হোটেল, এশিয়ান গেমসে বাকি অ্যাথলিটদের সঙ্গে থাকতে হবে শ্রেয়স-স্মৃতিদের
-
৪৫ তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভিঠালরাও ঘুগের শপথে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী