অতুলচন্দ্র নাগ, ডোমকল: ইউটিউব দেখে খেলনা তৈরি শখ। কয়েকটি খেলনা সেইভাবে তৈরিও করেছিল কিশোর। কিন্তু সেই শখই কাল হল! খেলনা তৈরির সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার হালদারপাড়ায়।
মৃত কিশোরের নাম বিপ্লব হালদার। বয়স ১৩ বছর। সে হালদার পাড়ার বাসিন্দা। সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল বিপ্লব। মেধাবী ছাত্র হিসাবেই পাড়ার পরিচিত ছিল বিপ্লব। পড়াশোনার পাশাপাশি শখ ছিল ইউটিউব দেখে খেলনা তৈরির।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আগেও বেশ কয়েকটি খেলনা তৈরি করেছিল বিপ্লব। সেই মতো আরও একটি খেলনা তৈরি করছিল সে। এতে আপত্তির কিছু দেখেনি বাবা-মা। বাধাও দেননি। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। শনিবার খেলনা গাড়ির চাকা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় সে। বাড়ির লোক তড়িঘড়ি তাকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতের বাবা বাপন হালদার বলেন, “ইউটিউব দেখে খেলনা তৈরির শখ ছিল ছেলের। এর আগেও কয়েকটা তৈরিও করেছিল। এদিনও আবার একটি খেলনা গাড়ির চাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়।” মেধাবী ছাত্রের অকালে মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। বারবার মূর্ছা যাচ্ছেন বিপ্লবের মা। শোকহত বাবা। শোকের ছায়া এলাকায়।
সর্বশেষ খবর
-
অবশেষে প্রকাশ্যে ফ্লাই দুবাইয়ের ‘হামলাকারী’ পাইলটের পরিচয়! কী উদ্দেশ্য ছিল অভিযুক্তর?
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম