Nabadwip

ভোটের মুখে নবদ্বীপে শক্তি বৃদ্ধি! ভালুকা পঞ্চায়েত দখল তৃণমূলের

নবদ্বীপ বিধানসভার প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে আয়োজিত কর্মিসভায় সিপিআইএমের পঞ্চায়েত প্রধান হবিজুল মণ্ডল ও সদস্য আক্কেল মণ্ডল তৃণমূলে যোগদান করেন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৫:১৭

options
link
ভোটের মুখে নবদ্বীপে শক্তি বৃদ্ধি! ভালুকা পঞ্চায়েত দখল তৃণমূলের
নবদ্বীপ বিধানসভার তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে আয়োজিত কর্মিসভায় এই যোগদান কর্মসূচি হয়।

ভোটের মুখে নদিয়ার নবদ্বীপ (Nabadwip) বিধানসভার ভালুকা পঞ্চায়েত দখল করল তৃণমূল। সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতে ভাঙন ধরিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল তারা। নবদ্বীপ বিধানসভার প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে আয়োজিত কর্মিসভায় সিপিআইএমের পঞ্চায়েত প্রধান হবিজুল মণ্ডল ও সদস্য আক্কেল মণ্ডল তৃণমূলে যোগদান করেন।
এই যোগদানের কারণে ভালুকা পঞ্চায়েতের অঙ্ক বদলে গিয়েছে। মোট ১৮ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে আগে সিপিআইএমের সদস্য সংখ্যা ছিল ৮, বিজেপির ৬, তৃণমূলের ৩ ও নির্দল ১। এর আগে ভাঙনের কারণে এই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৭-এ। এবার প্রধান-সহ দুইজন সদস্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করল। ফলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূলের দখলে গেল ভালুকা পঞ্চায়েত।

Advertisement

এদিনের সভায় উপস্থিত ছিলেন, প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা, রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য রিক্তা কুন্ডু, নবদ্বীপ (Nabadwip) পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, ব্লক সভাপতি কল্লোল কর, কুমার ধারা-সহ অন্যরা। বিমানকৃষ্ণ সাহা বলেন, “পুণ্ডরীকাক্ষ সাহার সততা ও উন্নয়নের রাজনীতির জন্যই মানুষের আস্থা দিনদিন বাড়ছে। জয় এখন শুধু সময়ের অপেক্ষা।” অন্যদিকে, দেবাশিস গঙ্গোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, “গতবার মানুষকে বিভ্রান্ত করে জয় পেয়েছিল বিজেপি। এবার সেই মোহভঙ্গ হয়েছে, মানুষই জবাব দেবে।”

Advertisement

তৃণমূলে যোগদানকারী হবিজুল মণ্ডল জানান, আগে তিনি তৃণমূলের প্রধান থাকলেও টিকিট না পাওয়ায় সিপিআইএমে যোগ দিয়েছিলেন। তবে এবার বিজেপিকে রুখতে এবং এলাকায় সম্প্রীতি বজায় রাখতে ফের তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, ভালুকার এই পরিবর্তন আসন্ন নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.