বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: হাসির সম্রাট গোপাল ভাঁড়ের সঙ্গে নদিয়া জেলার নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত৷ কচিকাঁচা থেকে বৃদ্ধ, বৃদ্ধা – গোপাল ভাঁড়ের হাসির গল্পের সম্ভার আছে সকলের কাছেই৷ মহারাজা কৃষ্ণচন্দ্রের সভার সেই সুবিখ্যাত ব্যক্তির ছবি সামনে রেখে এবারের ভোটে জনসচেতনতার কাজে নামার উদ্যোগ নিয়েছে নদিয়া জেলা প্রশাসন৷ এটাই এবার নদিয়ার ভোট ম্যাসকট৷ আর নির্বাচনী আইকন হয়ে প্রচারে নেমেছেন অ্যাথলিট সোমা বিশ্বাস৷
[ আরও পড়ুন: রাম নবমীতে পুজো বনগাঁয়, শোভাযাত্রায় পা মেলালেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর]
নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে জেলাবাসীকে উৎসাহিত করছে গোপাল ভাঁড়ের একটি কাট আউট৷ যার নাম দেওয়া হয়েছে, ‘ভোট গোপাল’৷ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে রাস্তায় নেমে ‘ভোট গোপাল’ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার প্রচার চালাচ্ছেন৷ গোপাল ভাঁড় সাধারণত নদিয়াবাসী হিসেবেই মানুষের কাছে অধিক পরিচিত৷ আর সেই পরিচিতি কাজে লাগিয়ে এবার সরকারি উদ্যোগে চলছে ভোটের প্রচার৷ মানুষকে ভোটদানে উৎসাহিত করার জন্য ‘ভোট গোপাল’ শামিল হয়েছেন গণতন্ত্রের বড় উৎসবে৷
[ আরও পড়ুন: সামনে পেলে পুলিশের প্যান্ট খুলে নেওয়া হবে, বেফাঁস মন্তব্যে বিপাকে দিলীপ]
ভোটাধিকার সম্পর্কে মানুষকে সচেতন করতে একইসঙ্গে পথে নেমেছেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলেটিক সোমা বিশ্বাসও৷ নদিয়া জেলা প্রশাসন সোমা বিশ্বাসকে এবার নির্বাচনী আইকন করেছে৷ সাধারণ মানুষের ভোটাধিকার ইস্যুকে সামনে রেখে রবিবার সকালে রানাঘাট ১ নং ব্লকে সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নদিয়া জেলা নির্বাচনী আইকন অ্যাথলেটিক সোমা বিশ্বাস। এদিন সকালে তিনি ভোটাধিকার নিয়ে সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের শপথবাক্য পাঠ করান৷ এরপর বিডিও অফিসে মানববন্ধনে শামিল হয়েছিলেন বিডিও অফিসের সমস্ত সরকারি কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্কুলপড়ুয়া ও সাধারণ মানুষ। পরে ভোট গোপালের কাটআউট সামনে রেখে করা হয় পদযাত্রা৷ ভোটাধিকার সম্পর্কে মানুষকে সচেতন করতে ভোট গোপালের গায়ে ছিল ভোট সম্পর্কিত একাধিক লেখা৷ গোপাল ভাঁড়ের কাট আউট দেখে উৎসাহিত হয়েছেন অনেক মানুষই৷

এদিন হবিবপুরের বিডিও অফিস থেকে মিছিল শুরু হয়ে কর্মতীর্থ ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনার মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার বিষয়টি তুলে ধরেন রানাঘাট ১ নং ব্লকের বিডিও অতনু মণ্ডল। ঠিক এইভাবেই গোটা নদিয়া জেলা জুড়ে সরকারি উদ্যোগে ভোট গোপালকে নিয়ে চলছে ভোটের প্রচার৷ যার মূল লক্ষ্য, মানুষকে ভোটদানে উৎসাহিত করা এবং ভোট সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি করা৷
ছবি: সুজিত মণ্ডল৷
সর্বশেষ খবর
-
৫৭,০০০ কোটিতে বিক্রি হচ্ছে লিভারপুল! আমাজন-ফেসবুক প্রতিষ্ঠাতার সঙ্গে ক্রেতা এক ভারতীয়ও
-
হালিশহরের পর শ্যামবাজার, নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন সেরে ফেরার পথে মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান
-
REIT মানে নতুন প্রজন্মের বিনিয়োগ কৌশল, জেনে নিন খুঁটিনাটি
-
জাতীয় দলের ক্ষতি করছে আইপিএল! কেকেআর-আরসিবিদের তুলোধোনা ভারতীয় বোর্ডের সংস্থারই
-
৪ না ৫ সেপ্টেম্বর, কবে পড়েছে জন্মাষ্টমী? জানুন পূজার্চনার নির্ভুল তিথি ও শাস্ত্রের বিধান