পলাশ পাত্র, তেহট্ট: গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ও লোন পাইয়ে দেওয়ার নাম করে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগে করিমপুরের এসবিআই ব্যাঙ্কের এক লোন অফিসারকে সাসপেন্ড করার ঘটনায় চাঞ্চল্য দেখা দিল। পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ওই অফিসারের নাম সুমন কল্যাণ সরকার। করিমপুরের স্টেট ব্যাঙ্কের ম্যানেজার শংকর ভট্টাচার্য স্থানীয় থানায় ওই অফিসারের নামে একটি অভিযোগ করেছেন। স্থানীয়, পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে লোন অফিসার সুমন কল্যাণ সরকার বিভিন্ন গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে অল্প অল্প করে টাকা তুলে নিচ্ছিল। ব্যাঙ্কে আসা অনেকের কাছ থেকে লোন দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ-এর অভিযোগও ওঠে এই লোন অফিসারের বিরুদ্ধে।
[প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ভাইয়ের কীর্তি আড়ালের চেষ্টা ‘প্রভাবশালী’ দাদার]
ক’দিন আগে ব্যাঙ্কের এক গ্রাহক এসে মৌখিক ভাবে অভিযোগ করেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে। বিষয়টি নিয়ে তখনই ব্যাঙ্ক কর্তৃপক্ষ তদন্তে নামে। তদন্তে নেমে জানা যায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এভাবে তুলেছে সুমন কল্যাণ সরকার। এরপরই তাকে ডাকা হয় এবং সাসপেন্ড করা হয়। ব্যাঙ্ক ম্যানেজার শংকর ভট্টাচার্য করিমপুর থানায় এ নিয়ে অভিযোগ করে। যদিও এ বিষয়ে শংকরবাবুর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, তিনি এতদিন কি জানতে পারেননি অফিসের একজন লোন অফিসার এভাবে টাকা আত্মসাৎ করছে? নাকি জেনেশুনে চুপচাপ ছিলেন? ঘটনা প্রসঙ্গে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার পিনাকী মুখোপাধ্যায় বলেন, অভিযোগ আসার পর থেকেই তদন্ত চলছে। ওই অফিসারকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে।
[পা ভেঙে রাস্তার পাশে, ৪ দিন পর চিকিৎসার সুযোগ পেলেন মানসিক ভারসাম্যহীন মহিলা]
সর্বশেষ খবর
-
সন্তান স্কুল থেকে বেরল? রেজাল্ট কেমন! অ্যাপেই তথ্য পাবেন অভিভাবকরা, অভিনব উদ্যোগ শান্তিপুরে
-
শিশুর গোপনাঙ্গে চুমু খাওয়ার মানে…, বৃদ্ধের ২০ বছরের জেলের সাজা বহাল রেখে কী জানাল হাই কোর্ট?
-
সুশান্তের ম্যানেজারের মৃত্যুতে সিবিআই তদন্ত! ‘৬ বছরের অপেক্ষা’, আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা
-
মাচা শো-তে ‘বেসুরো’ গান গেয়ে হাসির খোরাক, সমালোচকদের কী জবাব ঋতুপর্ণার?
-
টানা বৃষ্টিতে ত্রিপল বিলি করছিলেন বিধায়ক, না পেয়ে বাড়ির সামনে মলত্যাগ ক্ষুব্ধ ব্যক্তির!