Naihati

একের পর এক পদত্যাগ, নৈহাটির পুরপ্রধানের ইস্তফা, ভাঙন বারাকপুরের পঞ্চায়েতেও

রাজ্যে পালাবদলের পর পুরসভা থেকে পঞ্চায়েত, একের পর এক জনপ্রতিনিধির পদত্যাগের আবহে এবার বড়সড় ভাঙন শিউলি গ্রাম পঞ্চায়েতে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ০৯:৩৬

options
link
একের পর এক পদত্যাগ, নৈহাটির পুরপ্রধানের ইস্তফা, ভাঙন বারাকপুরের পঞ্চায়েতেও
ফাইল ছবি।

রাজ্যে পালাবদলের পর পুরসভা থেকে পঞ্চায়েত, একের পর এক জনপ্রতিনিধির পদত্যাগের আবহে এবার বড়সড় ভাঙন শিউলি গ্রাম পঞ্চায়েতে। পদত্যাগ করলেন প্রধান অরুণকুমার ঘোষ। তাঁর সঙ্গে ইস্তফা দিলেন তৃণমূলের আরও সাত সদস্য। বৃহস্পতিবার বিকেলে বারাকপুর ২ নম্বর ব্লকের বিডিও অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তাঁরা। মানুষের রায়কে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত বলে দাবি বিদায়ী প্রধানের। পাশাপাশি এদিন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ও ইমেলে পদত্যাগপত্র পাঠান।

Advertisement

উল্লেখ্য, শিউলি গ্রাম পঞ্চায়েতের মোট ৩০টি আসনের মধ্যে বর্তমানে সদস্য রয়েছেন ২৯ জন। এর মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা ২৪। বিজেপির তিন এবং বামফ্রন্টের দু’জন সদস্য রয়েছেন। এদিন তৃণমূলের আট সদস্য একযোগে পদত্যাগ করায় পঞ্চায়েতের অঙ্কে বড়সড় পরিবর্তন এল। অরুণবাবুর বক্তব্য, “বিধানসভা নির্বাচনে এই এলাকায় মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছেন। তাই সেই জনরায়কেই মর্যাদা দিতেই স্বেচ্ছায় পদ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” আগামিদিনে আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে সূত্রের খবর, ইতিমধ্যেই ই-মেলে পদত্যাগপত্র পাঠিয়েছেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। এর আগে ওই পুরসভার দুই কাউন্সিলরও পদত্যাগ করেছিলেন। ফলে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের জনপ্রতিনিধিদের ইস্তফার তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভা হাতছাড়া হচ্ছে তৃণমূলের। কয়েকদিন আগে শিউলি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মোহনপুর পঞ্চায়েত ও বারাকপুর পুরসভার বোর্ড ভেঙেছে। এছাড়াও রাজ্যজুড়ে পুরনিগম, পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে ইস্তফা দিচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। এর ফলে বর্ষার সময় নাগরিক পরিষেবা কার্যত শিকেয় উঠেছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.